Home / ফটো গ্যালারি / ‘উনপঞ্চাশ বাতাস’
unpanchash+batash+film+mbd-2

‘উনপঞ্চাশ বাতাস’

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
চলচ্চিত্র ডেস্ক | ঢাকা | ০৩ জুলাই ২০১৯ | ১৯ আষাঢ় ১৪২৬

গল্পটা প্রেমের। যে প্রেম কোলাহলকে পরিণত করতে পারে নির্জনতায়। চলচ্চিত্রটির নাম ‘উনপঞ্চাশ বাতাস’। এটি নির্মাণ করেছেন ছোট পর্দার মেধাবী এবং মননশীল নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তার প্রথম চলচ্চিত্র এটি।

unpanchash+batash+film+mbd-3

‘উনপঞ্চাশ বাতাস’ ছবিটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। শিগগিরই ছবিটি সেন্সরে যাবে। ছবিটি দর্শকের কাছে সমাদৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতা।

unpanchash+batash+film+mbd-4

ছবির গল্প সম্পর্কে নির্মাতা বলেন, সবার জীবনেই কিছু অনুভূতি থাকে- যা ভাষা, প্রতীক কিংবা শব্দে প্রকাশ করা যায় না। অনুভবগুলো অনুভূত হতে হতেই যেন তার প্রকাশের আকৃতি বদলে যায়। এই রকম অনুভূতির ইংরেজি তর্জমা হতে পারে- ইনকমপ্লিট ব্রেথ। এই অসম্পূর্ণ প্রশ্বাসের ছবি এটি।

unpanchash+batash+film+mbd

‘উনপঞ্চাশ বাতাস’ ছবিটি নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড অক্টোবর’র ব্যানারে প্রযোজনা করেছেন আসিফ হানিফ। নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 9 26 6666

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ । মাসস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published.