Home / বিনোদন / নাটক / ঈদে ‘কলুর বলদ-২’ সিক্যুয়াল
kolur+bolod+mbd-3

ঈদে ‘কলুর বলদ-২’ সিক্যুয়াল

kolur+bolod+mbd-2

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ০৪ আগস্ট ২০১৮ । ২০ শ্রাবণ ১৪২৫

ঈদুল ফিতরে প্রচারিত ‘কলুর বলদ’ নাটকটি দর্শকপ্রিয় হয়েছিল। এবার নির্মাণ হচ্ছে এর সিক্যুয়াল। নির্মাতা সাজ্জাদ সুমন।

kolur+bolod+mbdনাটটিকে প্রধান ভূমিকায় অভিনয় করছেন নায়ক রিয়াজ। তার বিপরীতে থাকছেন ফারহানা মিলি।

নির্মাতা জানিয়েছেন, দর্শকদের আগ্রহেই নাটকের সিক্যুয়াল নির্মাণের পরিকল্পনা।

প্রবাসীদের কষ্টের জীবনের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘কলুর বলদ-২’।

সাজ্জাদ সুমন বলেন, প্রবাসীদের না বলা অনেক গল্প নিয়ে কলুর বলদ নির্মাণ করা হয়েছিল। দর্শক মহলে নাটকটি এত প্রশংসিত হয়েছে এবং এত অনুরোধ এসেছে যে একটি দায়বদ্ধতা সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, নাটকটিতে প্রবাসীদের না বলা কষ্টগুলোকে খুবই সাধারণভাবে দর্শকদের সামনে তুলে ধরেছি। দর্শকের অনুরোধ আর ভালোবাসায় সিক্ত হয়েই আমি কলুর বলদ-২ নির্মাণ করছি। আশা করছি, এবারও তার এ নির্মাণ দর্শকপ্রিয় ও মানুষের ভালোবাসা পাবে।

‘কলুর বলদ-২’ প্রচারিত হবে আসন্ন ঈদুল আজহায়।

রিয়াজ-মিলি ছাড়াও আরও অভিনয় করছেন ওয়াহিদা মল্লিক জলি, খায়রুল আলম সবুজ, হিমি হাফিজ, নিকুল কুমার মন্ডল, আখন্দ জাহিদ প্রমুখ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published.