Home / শিক্ষা / আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
sandepmbd

আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০১ ডিসেম্বর ২০১৬ । ১৭ অগ্রহায়ণ ১৪২৩

শিশুদের অন্তহীন উৎসাহ-উদ্দীপনায় আজ ১ ডিসেম্বর (বৃহস্পতিবার) মুছাপুর জুনিয়র অসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১২ টায় অনুষ্ঠিত হল সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০১৬।

পরীক্ষা ব্যবস্হাপনা কমিটির সচিব প্রধান শিক্ষক মো. মোস্তফা জানান, সন্দ্বীপ উপজেলায় পঞ্চম শ্রেণিতে পাঠরত (প্রাথমিক বিদ্যালয়-কিন্ডারগার্টেন-ইবতেদায়ী মাদরাসায়) ছাত্র-ছাত্রীরা এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। আর এর পরীক্ষা পদ্ধতি ছিল বহুনির্বাচনী।

শিক্ষক মোস্তফা আরো জানান, এ পরীক্ষায় উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ জন করে ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে।

উল্লেখ্য, সন্দ্বীপে প্রাথমিক পর্যায়ে বহুনির্বাচনী পদ্ধতিতে এটাই প্রথম বৃত্তি পরীক্ষা।
২০১৪ সালে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ-এর উদ্যোগে এ মেধাবৃত্তি পরীক্ষা শুরু হয়। ২০১৫ সাল থেকে এ বৃত্তির পৃষ্ঠপোষকতা করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মো. ইকবাল হায়দার।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

2626 144

এখনো ‘সিন্ডিকেটে’ আটকে ৩০ লাখ পাঠ্যবই

ঢাকা, সোমবার ২৬ জানুয়ারি ২০২৬ মাসস নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর এক মাস পেরিয়ে গেলেও এখনো …

Leave a Reply

Your email address will not be published.