Home / অর্থনীতি / আরো ৫০০ মেগাওয়াট নেপালের জলবিদ্যুৎ আমদানি প্রক্রিয়াধীন
বিদ্যুৎ-2307100513

আরো ৫০০ মেগাওয়াট নেপালের জলবিদ্যুৎ আমদানি প্রক্রিয়াধীন

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম |
৩১শে জানুয়ারি ২০২৪ | ১৭ই মাঘ ১৪৩০

আজ বুধবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ সময় বলেন, ‘নেপাল থেকে ভারত হয়ে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির সব প্রক্রিয়া প্রায় শেষ। আরো ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির বিষয়টির আগ্রগতি দৃশ্যমান।’

তিনি আরো বলেন, ‘মন্ত্রণালয় পর্যায়ে একটি কমিটি গঠন করে দেওয়া হবে, এ কমিটি নেপালের সাথে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা বাড়ানো সম্পর্কে কাজ করবে।’

এ সময় নসরুল হামিদ পুনরায় প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে ঘনশ্যাম ভান্ডারি বলেন, ‘বাংলাদেশের সাথে নেপালের জ্বালানি সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।’

বিদ্যুৎ ব্যবসা, সঞ্চালন লাইন ও নেপালে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘একসাথে কাজ করলে উভয় দেশ লাভবান হবে। এ ব্যাপারে যৌথ বিনিয়োগের জন্য জয়েন্ট ভেঞ্চার চুক্তি করা যেতে পারে।’

 

 

 

সূত্রঃ কালের কন্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …