Home / জাতীয় / আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কীকরণ অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
2016-12-27_8_501873

আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কীকরণ অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৭ ডিসেম্বর ২০১৬ । ১৩ পৌষ ১৪২৩

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) ওয়েদার অ্যাপ’র মাধ্যমে তাদের দৈনিক সকল তথ্যসেবা মোবাইল প্লাটফরমে নিয়ে এসেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিএমডি’র তৈরি এই অ্যাপস গুগল প্লে স্টোর থেকে স্মার্টফোন গ্রাহকরা ডাউনলোড করতে পারবে।
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর তেজগাঁও কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাপসটি উদ্বোধন করেন।

উদ্বোধনের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিং করেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন অংশে স্বয়ংক্রিয় আবহাওয়া মনিটরিং সেন্টার থেকে সর্বশেষ আবহাওয়ার তথ্য এই অ্যাপ্লিকেশনে প্রদর্শিত হবে। এতে বায়ুর তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ু প্রবাহের দিক, কাছাকাছি সময়ে কি পরিমাণ বৃষ্টি হতে পারে এ ব্যাপারে সর্বশেষ তথ্য এই অ্যাপস ব্যবহার করে জানা যাবে। পাশাপাশি এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে সাইক্লোনের সতর্ক সংকেত, ভূমিকম্পের মাত্রা, কৃষি আবহাওয়া, বন্যার ধারা, শৈত্যপ্রবাহ এবং খরা সংশ্লিষ্ট তথ্য সহজেই জানা যাবে।
যথাসময়ে এবং অব্যাহত আবহাওয়া পূর্বাভাস ও সতর্কীকরণ সংকেত প্রদানে, নদী ও আকাশ পথে চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের স্বার্থে এ্ই অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। কালবৈশাখী, সাইক্লোন, টর্নেডো, অতি বৃষ্টিপাত, বন্যা এবং এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে ধাপে ধাপে জীবন ও সম্পদহানি কমিয়ে আনার লক্ষ্যে এই চালু করা হয়েছে। এই মোবাইল অ্যাপস সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশ সরকার ‘ডিজিটাল বাংলাদেশ’ নির্মাণের অঙ্গীকার বাস্তবায়নে এক ধাপ এগিয়ে গেল।
বিএমডি সূত্র থেকে জানা যায়, এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হলে স্মার্ট মোবাইল ফোন সেটে ইন্টারনেট সংযোগ লাগবে এবং যে কোন ইউজারকে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে। পরে সার্চ আইকন এবং বিএমডি ওয়েদার অ্যাপস টাইপ করে অ্যাপসটি ইনস্টল করা যাবে।
এই অ্যাপস ব্যবহারের মাধ্যমে স্মার্ট ফোন দেশের ৪২টি স্থানে বসানো স্বয়ংক্রিয় আবহাওয়া সরঞ্জামের সঙ্গে সরাসরি যুক্ত হবে। পাশাপাশি এই আবহাওয়া তথ্য সেবা পর্যায়ক্রমে ২০২১ সাল নাগাদ কৃষক পর্যায়সহ সকল স্তরের জনগণের কাছে পৌঁছে দিতে সকল উপজেলা সদরে এ সেবা নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
স্মার্টফোন ব্যবহারকারীরা বাড়ি, অফিস, গাড়ি, লঞ্চ, স্টীমার, বিমান এবং ট্রেনে বিএমডি চালুর মাধ্যমে সর্বশেষ আবহাওয়া তথ্য পেতে সক্ষম হবে। পাশাপাশি যে কোন সময় স্মার্টফোন স্ক্রিনে ডপলার রাডার এবং আবহাওয়া স্যাটেলাইট তথ্য দেখা যাবে।
সূত্র: বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 11

সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান

ঢাকা, শনিবার ১১ এপ্রিল ২০২৬ মাসস রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় সপরিবারে গিয়ে শিশুতোষ নাটক উপভোগ করলেন …

Leave a Reply

Your email address will not be published.