Home / জাতীয় / আপনি নীরব ডায়াবেটিস রোগে ভুগছেন নাতাে?
24587

আপনি নীরব ডায়াবেটিস রোগে ভুগছেন নাতাে?

ঢাকা, বুধবার ০৯ জুলাই ২০২৫ মাসস
আমাদের অনেকের ধারণা, মা-বাবা কারো ডায়াবেটিস হলে সন্তানেরও ডায়াবেটিস হবে। এই ধারণা কিন্তু অমূলক নয়। কিন্তু প্রশ্ন হলো, বংশে ডায়াবেটিস থাকলে কি আপনিও তার শিকার হবেন? এর উত্তর— হ্যাঁ এবং না, দুটিই হতে পারে। আপনি ভাবছেন, আপনার এ রোগটি নেই। হঠাৎ একদিন কারো সঙ্গে হাসপাতালে গিয়ে মাপলেন, এবং জানলেন, আপনি উচ্চমাত্রার ডায়াবেটিসে ভুগছেন। এমনটি অনেকের ক্ষেত্রে ঘটছে।
টাইপ-২ ডায়াবেটিসের ক্ষেত্রে বংশগতির প্রভাব স্পষ্ট। মা-বাবা, বিশেষ করে উভয়ের যদি ডায়াবেটিস থাকে, তবে সন্তানদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রায় ৫০-৮০ শতাংশ পর্যন্ত। তবে এখানেও একটি বিষয় মনে রাখতে হবে। ডায়াবেটিসে শুধু জিন নয়, জীবনযাপনের অভ্যাসও একটা বড় নিয়ামক।
বিশেষজ্ঞদের মতে, জিনের গঠন ঝুঁকিপূর্ণ হলেও তা সক্রিয় হয় সংশ্লিষ্ট ব্যক্তির জীবনযাপনের ওপর ভিত্তি করে। অনিয়মিত খাওয়াদাওয়া, শারীরিক নিষ্ক্রিয়তা, অতিরিক্ত ওজন, ঘুমের অভাব—এসব জিনিসই জিনের ওপর চাপ তৈরি করে। অর্থাৎ আপনি যদি আগেই সতর্ক থাকেন, তবে সেই পারিবারিক অভিশাপ এড়ানো সম্ভব।
কিভাবে ডায়াবেটিস ঠেকানো যায়

  • নিয়মিত হাঁটা বা শরীরচর্চা (প্রতিদিন অন্তত ৩০ মিনিট)
  • শর্করা ও প্রক্রিয়াজাত খাবার কমানো
  • ওজন নিয়ন্ত্রণে রাখা
  • নিয়মিত সুগার টেস্ট করা
  • স্ট্রেস নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত ঘুম

‘প্রিভেনটিভ লাইফস্টাইল’ এখন চিকিৎসাবিদ্যার মূলমন্ত্র।

যদি আপনার পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকে, তাহলে আরো বেশি সতর্ক থাকা জরুরি। সবশেষে একটাই কথা, জিনও আপনার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে না, যদি আপনি নিজেকে ঠিক রাখেন। তাই ভয় নয়, সচেতনতাই হোক ডায়াবেটিস প্রতিরোধের প্রথম ও প্রধান ওষুধ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …