Home / জাতীয় / আইভীকেই মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ
5013_14

আইভীকেই মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৮ নভেম্বর ২০১৬ । ০৪ অগ্রহায়ণ ১৪২৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীকেই মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় বাসভবন গণভবনে এই বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ নাসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়নের জন্য তিনজনের নাম প্রস্তাব করে। এরা হলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান এবং বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ। তবে এই তালিকায় অবশ্য আইভীর নাম ছিল না। মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তাব করা নামে আইভীর নাম না থাকলেও অবশেষে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে তাকেই মনোনীত করে দল।

গত নির্বাচনে দলীয় সমর্থন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। তবে এবার প্রথমবারে মতো দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না আইভী। তিনি জানিয়েছিলেন, দল যাকে মনোনয়ন দেবে তিনি তা মেনে নেবেন।

আইভী এও বলেছিলেন যে, আওয়ামী লীগের মনোনয়ন ছাড়া তিনি ভোটে দাঁড়াবেন না। বলেন, ‘কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন পেলেই নির্বাচনে যাবো। দলের সিদ্ধান্তের বাইরে যাবো না।’

তবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছিলেন, মহানগর আওয়ামী লীগের যে বর্ধিত সভায় তৃণমূল থেকে নাম পাঠানো হয়েছিল, সেই সভা পূর্ণাঙ্গ ছিল না। একটি বিশেষ মহলের প্রভাবপুষ্ট ওই সভার সিদ্ধান্ত আওয়ামী লীগের তৃণমূলের সিদ্ধান্ত নয়।

২০১১ সালের অক্টোবরে নারায়ণগঞ্জের প্রথম সিটি করপোরেশন নির্বাচনে নিজ দলের সমর্থন না পেয়েও ভোটে দাঁড়িয়েছিলেন আইভী। তবে এবার আর দল তাকে বিমুখ করবে না আশা করছেন তিনি। বলেন, ‘দল আমার কাজের মূল্যায়ন করবে, আমার বিশ্বাস। আমাকেই তারা মনোনয়ন দেবে।’

গত সিটি করপোরেশন নির্বাচনে দলের সমর্থন না পেয়েও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে বিপুল ব্যবধানে হারিয়েছিলেন আইভী। তিনি পেয়েছিলেন এক লাখ ৮০ হাজার ৪৮ ভোট, শামীম ওসমান তার অর্ধেক ভোটও পাননি। তার বাক্সে পড়েছিল ৭৮ হাজার ৭০৫ ভোট। দুই জনের মধ্যে ব্যবধান ছিল এক লাখেরও বেশি।

আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১১ সালের অক্টোবরে নারায়ণগঞ্জের প্রথম সিটি করপোরেশন নির্বাচনে নিজ দলের সমর্থন না স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছিলেন আইভী। সেই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান পেয়েছিলেন ৭৮ হাজার ৭০৫ ভোট। আর আইভি পেয়েছিলেন এক লাখ ৮০ হাজার ৪৮ ভোট।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.