Home / বিনোদন / নাটক / অভিনেত্রী অহনা হচ্ছেন ১৩তম বউ!
ahona+actrss+mbd-2

অভিনেত্রী অহনা হচ্ছেন ১৩তম বউ!

ahona+actrss+mbd-5

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ১৮ সেপ্টেম্বর ২০১৮ । ০৩ আশ্বিন ১৪২৫

‘লাকি থার্টিন’ শিরোনামের একটি নতুন ধারাবাহিকে তের নম্বর বউ হতে দেখা যাবে টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী অহনাকে। ধারাবাহিকটিতে অহনা অভিনয় করছেন লাকি চরিত্রে। অর্থাৎ কাহিনির চরিত্র মহাব্বত হাওলাদারের তের নম্বর বউ হয়ে আসছেন এ অভিনেত্রী।

ahona+actrss+mbd-3

মহাব্বত হাওলাদারের চরিত্রে থাকছেন গুণী অভিনেতা আমিরুল হক চৌধুরী। ধারাবাহিকটি নির্মাণ করেছেন ছন ফরিদুল হাসান।

কাহিনি এরকম- মহাব্বত হাওলাদারের বহু বিবাহের রোগ রয়েছে। ১২টি বিয়ে করার পরেও তার আবার বিয়ে করতে মন চায়। মেয়ের ঘরে নাতির জন্য পাত্রী দেখতে গিয়ে মহাব্বত হাওলাদার নিজেই বিয়ে করেন সেই পাত্রীকে।

ahona+actrss+mbd-4

এরইমধ্যে ধারাবাহিকটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে বলে জানান নির্মাতা। খুব শিগগিরই দ্বিতীয় লটের শুটিং শুরু হবে।

ahona+actrss+mbd-6

এ প্রসঙ্গে অহনা বলেন, এতে নাম ভূমিকায় আমি অভিনয় করছি। চরিত্রটি অনেক মজার। দর্শকরা ধারাবাহিকটি দেখলে বেশ আনন্দ পাবে। এছাড়া নির্মাতা ফরিদ ভাইয়ের সঙ্গে আগেও কাজ করেছি। খুব যত্ন নিয়ে তিনি কাজ করেন। ধারাবাহিকটিতে আরো অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, হুমায়রা হিমু, ফারজানা ছবি, সিদ্দিকুর রহমান ও খালেদা আক্তার কল্পনা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 7 2026 0222222

বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণ …

Leave a Reply

Your email address will not be published.