ঢাকা । ৪ জুলাই ২০১৭ । ২০ আষাঢ় ১৪২৪
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন (বিওএনপিএ) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।
বিশ্বের প্রথম অনলাইন গণমাধ্যম নীতিমালা মন্ত্রিপরিষদে অনুমোদিত প্রণীত হওয়ায় নেতৃবৃন্দ তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়নে সক্রিয় ভূমিকার জন্য বিওএনপিএসহ সব অংশীজনকে ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী। নীতিমালাটি সবার জন্য উন্মুক্ত করতে দ্রুত গেজেট প্রকাশ ও অনলাইন নিউজপোর্টালের সাংবাদিকদের সরকারি পরিচয়পত্র দেওয়ার অনুরোধ করেন নেতৃবৃন্দ।
তথ্যমন্ত্রী বলেন, সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত পর্যালোচনা করে বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুভাষ সাহা, মহাসচিব এএইচএম তারেক চৌধুরী, সদস্যদের মধ্যে বিএইচ বেলাল, মিজানুর রহমান, নাজমুল হাসান, আ হ ম ফয়সল, কামরুজ্জামান প্রমুখ।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম