Home / উৎসব ও সংস্কৃতি / ‘হালদা’র বিশ্ব ভ্রমণ
halda+mbd

‘হালদা’র বিশ্ব ভ্রমণ

halda+mbd+mbd

মাস্টারি বিডি
বিনোদন ডেস্ক । ২৪ জুলাই ২০১৮ । ০৯ শ্রাবণ ১৪২৫

তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে নির্মাতা তৌকীর আহমেদের ‘হালদা’। আগামী ৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর কসোভোতে অনুষ্ঠিত ১১তম ফিল্ম ফেস্টিভ্যাল দ্য গডনেস অন দি থ্রোন-এর প্রতিযোগিতায় অংশ নেবে ‘হালদা’।

halda+award+win+mbd-4

এছাড়া রাশিয়াতে ১৪তম কাজান ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ মুসমলিম সিনেমা ও ইতালিতে আয়োজিত ২১তম রেলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা করবে ‘হালদা’। কাজান ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ মুসমলিম সিনেমা অনুষ্ঠিত হবে আগামী ৪ সেপ্টেম্বর। অন্যদিকে ২১তম রেলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত।

halda+mbd-2

এ বিষয়ে নির্মাতা তৌকীর আহমেদ বলেন, ‘তিন দেশের ৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লড়বে সিনেমাটি। এটা আমাদের জন্য অবশ্যই গর্বের বিষয়।’

সৌজন্যে : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26112

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি …

Leave a Reply

Your email address will not be published.