
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ২৩ জুলাই ২০১৮ । ০৮ শ্রাবণ ১৪২৫
শেষবার অভিষেক-ঐশ্বরিয়া জুটিবদ্ধ হয়েছিলেন ‘রাবন’ ছবিতে। সেটি ২০১০ সালের কথা। ছবিটি পরিচালনা করেছিলেন মণি রত্নম। এরপর আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি এ তারকা দম্পতিকে।
তবে ভক্ত-দর্শকদের জন্য আর অপেক্ষা নয়। আবার একসঙ্গে পর্দায় আসছেন অভিষেক-ঐশ্বরিয়া।
বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপের আগামী ছবি ‘গুলাব জামুন’-এ একসঙ্গে জুটি হচ্ছেন তারা।

নতুন এ ছবিতে অনুরাগ কাশ্যপ থাকছেন প্রযোজকের ভূমিকায়। আর ছবিটি পরিচালনা করছেন সরভেশ মারওয়া।
ভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, ছবির নির্মাতাদের পক্ষ থেকে শিগগিরই ছবিটি নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

প্রসঙ্গত, আগামী ৩ আগস্ট মুক্তি পাচ্ছে ঐশ্বরিয়া অভিনীত ছবি ‘ফান্নে খান’। এ ছবিতে রাজকুমার রাওয়ের বিপরীতে অভিনয় করেন ঐশ্বরিয়া।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম