মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১২ ফেব্রুয়ারি ২০১৭ । ৩০ মাঘ ১৪২৩
হাইকোর্টে নতুন নিয়োগপ্রাপ্ত আটজন বিচারপতি আজ রোববার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ করেছেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাদেরকে শপথ বাক্য পাঠ করান।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলামের পরিচালনায় শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। সংবাদ বাসস-এর।
স্থায়ী নিয়োগপ্রাপ্ত আট বিচারক হলেন- বিচারপতি এসএম মজিবুর রহমান, বিচারপতি আমির হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী।
রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের এই আট জন অতিরিক্ত বিচারককে একই বিভাগে বিচারক হিসেবে নিয়োগ দেন।
এ ব্যাপারে আইন ও বিচার বিভাগ গত ৭ ফেব্রুয়ারি একটি গেজেট নোটিশ প্রকাশ করে। তাদেরকে ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম