Home / অর্থনীতি / ১০ দিনে বাংলা একাডেমির বিক্রি ৩৪ লাখ টাকারও বেশি
boimela+10+mbd

১০ দিনে বাংলা একাডেমির বিক্রি ৩৪ লাখ টাকারও বেশি

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১২ ফেব্রুয়ারি ২০১৭ । ৩০ মাঘ ১৪২৩

‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৭’-এ বাংলা একাডেমি নতুন বই এনেছে ৬৬টি। পুরাতন ৩৫টি গ্রন্থের পুনর্মূদ্রণ করেছে এ বছর। নতুন ও পুনর্মূদ্রণ মিলিয়ে এ ১০১টি নতুন গ্রন্থ ছাড়াও একাডেমির প্রায় ৬ হাজার প্রকাশনা রয়েছে। এর মধ্যে প্রায় ১৪শ’ প্রকাশনা বিক্রির তালিকায় চলমান রয়েছে।

শনিবার গ্রন্থমেলার ১১তম দিনে মেলা চত্বর ঘুরে দেখা গেছে, বাংলা একাডেমির বই বিক্রির তালিকায় বেশি।

একাডেমির পরিচালক ও গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য ড. জালাল আহমেদ এ প্রসঙ্গে  জানান, শুক্রবার পর্যন্ত মেলার প্রথম ১০ দিনে বাংলা একাডেমি ৩৪ লাখ টাকারও বেশি বই বিক্রি করেছে।

তিনি বলেন, একাডেমির প্রকাশনাগুলোর মধ্যে অন্যান্যবারের মতো এবারও অভিধান বিক্রি হচ্ছে বেশি। মেলার প্রথম ১০দিনে প্রায় ৩ হাজার অভিধান বিক্রি হয়েছে। গত বছর এ সময়ে ৫ হাজারের অধিক অভিধান বিক্রি হয়েছিল।

সদস্য সচিব বলেন, পাঠকদের কাছে একাডেমির অভিধানের যে চাহিদা, রয়েছে, চাইলে একাডেমি প্রতিদিন ৫ হাজার অভিধান বিক্রি করতে পারে। কিন্তু শুধু অভিধান বিক্রি করলেই একাডেমির চলবে না, মূলধারার অন্যান্য বইও বিক্রি করেতে হবে। একাডেমি তাই এবার সিদ্ধান্ত নিয়েছে গতবছরের তুলনায় অভিধান কম বিক্রি করবে।

একাডেমির এ সিদ্ধান্ত বেশ ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে মূলধারার বইগুলো অন্যান্যবারের চেয়ে বেশ ভাল বিক্রি হচ্ছে। একাডেমির ২০১৭ সালে প্রকাশিত বইগুলোর মধ্যে বেশ কাটতি আছে- আবুল হোসেন সম্পাদিত ‘ভবিষ্যতের বাঙালী এস ওয়াজেদ আলী’; বেগম আকতার কামাল সম্পাদিত ‘নদী ও নারী হুমায়ূন কবির ও শকুন্তলা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর; বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান সম্পাদিত বাংলা একাডেমি: ফোকলোর সংগ্রহশালা, অভিবাদন: শহীদ কাদরী এবং পরানের গহিন ভিতরে; শান্তনু কায়সার সম্পাদিত তিতাস একটি নদীর নাম অদ্বৈতমল্লবর্মণ, আবুল আহসান চৌধুরী সম্পাদিত আবদুল্লাহ কাজী ইমদাদুল হক; তপন পালিত’র মানবতাবিরোধী অপরাধ বিচার আন্দোলন ১৯৭১-২০১৩; সিরাজুল ইসলাম চৌধুরী সম্পাদিত শওকত ওসমান জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ; ড. হারুণ-অর-রশিদ সম্পাদিত মূলধারার রাজনীতি: বাংলাদেশ আওয়ামী লীগ কাউন্সিল ১৯৪৯-২০১৬; আবুল হাসনাত সম্পাদিত শামসুর রাহমান রচনাবলি (প্রথম খণ্ড); জালাল ফিরোজের ছোটদের পার্লামেন্ট উল্লেখযোগ্য।

21+boimela+mbdপুনর্মূদ্রিত বইগুলোর মধ্যে ভালো বিক্রি হচ্ছে- আনিস আহমেদের ঢাকাইয়া আসলি; হারুন-অর-রশিদের আমাদের বাঁচার দাবি ৬-দফার ৫০ বছর; আবু সাইয়িদের বাংলাদেশের স্বাধীনতা ও কূটনৈতিক যুদ্ধ; আব্দুল হামিদ সম্পাদিত আইনকোষ এবং সম্পাদিত গ্রন্থ প্রাশাসনিক পরিভাষা।

জালাল আহমেদ বলেন, গ্রন্থমেলায় একাডেমির দু’টি প্যাভিলিয়নসহ ৬টি বিক্রয় কেন্দ্রে বই বিক্রির আয়োজন করা হয়েছে। এর মধ্যে গ্রন্থমেলার একাডেমি চত্বরে একটি প্যাভিলিয়নসহ ৫টি বিক্রয় কেন্দ্র এবং সোহরাওয়ার্দী উদ্যান চত্বরে একটি প্যাভিলিয়নে বই বিক্রির ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, গ্রন্থমেলায় এ বছর একাডেমি প্রায় পৌনে দুই কোটি টাকার বই বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত বছর একাডেমি (২০১৬) ১ কোটি ৬৮ লাখ টাকার এবং এর আগের বছর (২০১৫) ১ কোটি ৫৮ লাখ টাকার বই বিক্রি করেছে।

শুক্রবার নতুন বই এসেছে ২০১টি এবং ৬২টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার মেলায় ছিল শিশুপ্রহর।

অমর একুশে উদযাপন উপলক্ষে শনিবার সকালে একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশুকিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক মোহাম্মদ সেলিম, অধ্যাপক আন্জুমান আরা এবং মোবারক হোসেন। শিশুকিশোর সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় ৯০ জন এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ২৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

বিকেল ৪ টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘আবদুল গফুর হালী : জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন শামসুল হোসাইন। প্রবন্ধ উপস্থাপন করেন নাসির উদ্দিন হায়দার। আলোচনায় অংশগ্রহণ করেন রাহমান নাসির উদ্দিন এবং সাইমন জাকারিয়া।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী কল্যাণী ঘোষ, কান্তা নন্দী, বিমান চন্দ্র বিশ্বাস এবং সাজেদুল ইসলাম ফাতেমী।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

15 4 26 1

আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

ঢাকা, বুধবার ১৫ এপ্রিল ২০২৬মাসস আন্দামান সাগরে একটি ট্রলারডুবির ঘটনায় কমপক্ষে ২৫০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের …

Leave a Reply

Your email address will not be published.