Home / জাতীয় / স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৭ জন, জিয়াউর রহমানের পুরস্কার পুনর্বহাল
ZIA 26

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৭ জন, জিয়াউর রহমানের পুরস্কার পুনর্বহাল

ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫ | মাসস

প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে (মরণোত্তর) ২০০৩ সালে দেওয়া স্বাধীনতা পুরস্কার পুনর্বহাল 

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এই বছর ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে (মরণোত্তর) ২০০৩ সালে দেওয়া স্বাধীনতা পুরস্কার পুনর্বহাল থাকছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ২০০৩ সালে দেওয়া স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) সুপ্রিম কোর্টের যে রায়ের পটভূমিতে ২০১৬ সালে সরকার বাতিল করে, এই রায়ে তাকে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা না থাকায় মহান মুক্তিযুদ্ধে অসাধারণ অবদান বিবেচনায় তার স্বাধীনতা পুরস্কার বাতিলের এই সিদ্ধান্ত সরকার রহিত করেছে।’

এদিকে ২০২৫ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্টজনদের মধ্যে রয়েছেন— বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর ও প্রতিবাদী তারুণ্য আবরার ফাহাদ (মরণোত্তর)।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

21 4 26 1

এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা

ঢাকা, মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ মাসস নওগাঁ ও কক্সবাজারে সাতজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার …