Home / এই দিন / সারাদেশে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
bb10mbd

সারাদেশে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১০ জানুয়ারি ২০১৭ । ২৭ পৌষ ১৪২৩

নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার রাজধানী ঢাকাসহ সারাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। এর আগে সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারাদেশে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী-সমর্থকসহ সর্বস্তরে হাজার হাজার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সংবাদ বাসস-এর।
সকাল ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় তিনি সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।
পরে তিনি আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন।
এসময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও মোজাফ্ফর হোসেন পল্টু, সভাপতি মন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আফম বাহা উদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবন ত্যাগ করার পর ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিন, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ কৃষক লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ,যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশ ছাত্রলীগ নেতা ও কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এদিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভার আয়োজন করে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় সভাপতিত্ব করেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেন।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সেগুনবাগিচাস্থ ঢাকা রির্পোটার্স ইউনিটির গোল টেবিল মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) আয়োজিত এক আলোচনা সভার আয়োজন করে।
বিএনএফ ভারপ্রাপ্ত সেক্রেটারি নাসিরা খাতুনের সভাপতিত্বে সভায় বিএনএফ প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
এছাড়াও রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, পাবনা, লক্ষীপুর, বরগুনা, খাগড়াছড়ি, দিনাজপুর, নাটোর, জামালপুর, রংপুর, পঞ্চগড়, সহদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.