Home / উন্নয়ন / সারাদেশে এলজিইডি’র ১৮ হাজার কোটি টাকার উন্নয়ন কার্যক্রম চলছে
shama+proshad+lged+mbd

সারাদেশে এলজিইডি’র ১৮ হাজার কোটি টাকার উন্নয়ন কার্যক্রম চলছে

মাস্টারি বিডি ডটকম
রংপুর । ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ০৯ ফাল্গুন ১৪২৩

এলজিইডি’র প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী বলেছেন, বর্তমান অর্থবছরে সারাদেশের উন্নয়নে এলজিইডির আওতায় ১৮ হাজার কোটি টাকার উন্নয়নমূলক কার্যক্রম চলছে। এরমধ্যে কেবলমাত্র রংপুর বিভাগের উন্নয়নে এলজিইডির আওতায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

রংপুর এলজিইডি’র আয়োজনে নগরীর প্রাইম মেডিকেল কলেজ অডিটরিয়ামে সোমবার দিনব্যাপী রংপুর-দিনাজপুর অঞ্চলের চলমান উন্নয়ন কার্যক্রম বিষয়ক কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। সংবাদ বাসস-এর।

প্রধান প্রকৌশলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রংপুর বিভাগের উন্নয়ন কার্যক্রমগুলোকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য সকলের সমন্বয়ে কাজ করতে হবে। কাজের গুণগত মানের দিকে দৃষ্টি রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। কাজের বিলম্ব ঘটলে জনগণের দুর্ভোগ ঘটে, তাই তিনি প্রকৌশলীদের নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার নির্দেশ দেন।

জনগণের দুর্ভোগ কমাতে তিনি বলেন, দেশের উন্নয়নের মুল স্তম্ভ অবকাঠামো উন্নয়ন। এই অবকাঠামো উন্নয়নে এলজিইডি’র প্রকৌশলীদের কোনরকম গাফিলতি কিংবা দুর্নীতির বিষয়ে ছাড় দেয়া হবে না। বরং যেকোন ধরনের দুর্নীতির বিষয় অবগতির সাথে সাথে গুরুত্ব দিয়ে বিভাগীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তিনি প্রকৌশলীদের হুঁশিয়ারী দিয়ে বলেন, কেউ দুর্র্নীতিতে জড়ালে তাদের ব্যাপারে সরকার ও এলজিইডি বিভাগ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজিজুর রহমান। বক্তব্য রাখেন সনিক প্রাইম গ্রুপের চেয়ারম্যান ও প্রাইম মেডিকেল কলেজের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. আক্কাছ আলী সরকার, স্বাগত বক্তব্য রাখেন রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিল্লুর রহমান, দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজাউল করিম।

কর্মশালায় তিনি রংপুর বিভাগের এলজিইডির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে খোঁজ-খবর নেন এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।

কর্মশালায় রংপুর বিভাগের সরকারের বিভিন্ন স্তরের প্রকৌশলীগণ অংশ নেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.