Home / খেলা / সাকিবের জোড়া আঘাত – উত্তেজিত বাংলাদেশ
173208shakibalhasan

সাকিবের জোড়া আঘাত – উত্তেজিত বাংলাদেশ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৮ অক্টোবর ২০১৭ । ০৩ কার্তিক ১৪২৪

অবশেষে ওয়ানডে সিরিজে উইকেটের দেখা পেল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং শিবিরে জোড়া আঘাত হেনেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আজ টসে জিতে ফিল্ডিংয়ে নামার পরও পরিস্থিতির তেমন পরিবর্তন লক্ষ্য করা যায়নি। সাবলীলভাবেই খেলছিল প্রোটিয়ারা। তবে স্বাগতিকরা যখন আরও একটি শতাধিক রানের জুটির দিকে এগিয়ে যাচ্ছে তখনই আঘাত হানলেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের ঘূর্ণিবলে লাইন মিস করে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়লেন আগের ম্যাচে দেড় শতাধিক রান করা কুইন্টন ডি কক (৪৬)। ৫ ম্যাচের পর সাকিবের প্রথম ওয়ানডে উইকেট এটি। ৯০ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর দ্বিতীয় ব্রেক থ্রু টিও এল একই ওভারে। দুর্দান্ত ফ্লাইট ডেলিভারিতে অধিনায়ক ফাফ ডু-প্লেসিসের স্টাম্প উড়ে গেল। কোনো রান না করেই ফিরতে হলো ডু-প্লেসিসকে।

পার্লের বোল্যান্ড পার্কে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জন্য সুসংবাদ হলো, চোট কাটিয়ে একাদশে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

তাকে জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়েছেন তরুণ পেস বোলিং অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। প্রথম ওয়ানডের মত আজ বুধবার দ্বিতীয় ওয়ানডেতেও একাদশের বাইরে আছেন তরুণ ওপেনার সৌম্য সরকার। এই সুযোগ বেশ সময় পর তামিমের সঙ্গে ওপেন করার সুযোগ পাচ্ছেন ইমরুল কায়েস।

সূত্র: কালের কন্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.