মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৮ ডিসেম্বর ২০১৬ । ১৪ পৌষ ১৪২৩
ডিসেম্বরে তীব্রতা অনুভূত হবার কথা। কিন্তু এখনও রাতে কপাল ঘামছে। শীতের আমেজে সকালে বের হয়ে দুপুরে গরম লাগছে। প্রকৃতি বিরূপ। সে শীতের কাছে নিজেকে ধরা দিচ্ছে না। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, গত ত্রিশ বছরে প্রথিবীর গড় তাপমাত্রা বেড়েছে এক ডিগ্রি সেলসিয়েস। অতিরিক্ত তাপ নিঃসরণ, বৃক্ষ কমেযাওয়া, যন্ত্র-এর মাত্রাতিরিক্ত ব্যবহার এই তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ বলে তারা মনে করেন।
এ মাসের মাসের শেষার্ধে দেশের দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথা বলেছিলেন তারা । শৈত্যপ্রবাহ মৃদু হলে বাতাসের তাপমাত্রা ৮ থেকে ১০ এবং মাঝারি হলে ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ডিসেম্বরে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। ডিসেম্বরে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদীর অববাহিকায় মাঝারী বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। অবশ্য কুয়াশার বিষয়টি স্পষ্ট হলেও শীতের শরীর অধরাই থেকে যাচ্ছে। যদিও প্রার্থণা করি, শীত, স্বরূপে আসুন এই বাংলায়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম