Home / ফটো গ্যালারি / শিল্পী স্বপন দত্ত ও দীপংকর মন্ডলের সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত
swpon+datt+artist+mbd

শিল্পী স্বপন দত্ত ও দীপংকর মন্ডলের সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৬ অক্টোবর ২০১৭ । ০১ কার্তিক ১৪২৪

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র’র উদ্যোগে পশ্চিমবঙ্গের বাউল ও লোকসংগীত শিল্পী স্বপন দত্ত এবং বাংলাদেশের আধুনিক ও লোকগানের শিল্পী দীপংকর মন্ডলের যৌথ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

এই দুই শিল্পী দেড় ঘন্টাবাপী বাংলা গানের জগতের চিরায়ত ও সৃষ্টিশীল লোকসংগীত ও আধুনিক গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। খবর বাসস’র।

ভারতের শিল্পী বাউল স্বপন দত্ত প্রথমেই গেয়ে শোনান- হৃদ মাজারে রাখবো ছেড়ে দেব না…। এরপর তিনি পরিবেশন করেন- বাউল বলছো সবাই…, ভবে এক জনাই দিতে জানে গো…, মন কে মাতাই দিলো ঘুমটা… ও গোলে মালে পিরিত কইরো না…।

অন্যদিকে বাংলাদেশের শিল্পী দীপংকর মন্ডল গেয়ে শোনান পাঁচটি গান। তিনি পরিবেশন করেন- দীপ ছিল শিখা ছিল…, আমার না যদি থাকে সুর…, মহিসা সুর মারদিনি…, পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন… এবং রাফতা রাফতা…।

রাজধানীর জাতীয় যাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই আসরের শুরুতে দুই শিল্পীর পরিচিতি পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠানে দুই শিল্পীকে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র থেকে শুভেচ্ছাস্বরূপ ক্রেষ্ট প্রদান করা হয়।

বাউল স্বপন দত্ত ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন এলাকায় বাউলগানের শিল্পী সিহেবে পরিচিত। দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিও’র নিয়মিত শিল্পী ও সংগীতের শিক্ষক।

অন্যদিকে শিল্পী দীপংকর মন্ডল বাংলাদেশের একটি সংগীতপ্রিয় পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রখ্যাত শিল্পী দ্বিজেন্দ্র লাল মন্ডল ও মাতা মীলা মন্ডল। বাংলাদেশ বেতার ও বিটিভির নিয়মিত শিল্পী দীপংকর মন্ডল নিজে অসংখ্য গানের গীতিকার ও সুরকার। তিনি ভারতের বিভিন্ন প্রদেশেও গান পরিবেশন করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.