Home / আন্তর্জাতিক / ভিয়েতনামে ভয়াবহ বন্যা ও ভূমিধস : ৭২ জনের মৃত্যু, নিখোঁজ ৩০
viatnam+flood+mbd-4

ভিয়েতনামে ভয়াবহ বন্যা ও ভূমিধস : ৭২ জনের মৃত্যু, নিখোঁজ ৩০

viatnam+flood+mbd-3

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ১৬ অক্টোবর ২০১৭ । ০১ কার্তিক ১৪২৪

ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে গত সপ্তাহের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় ৭২ জনের মৃত্যু ও ৩৩ জন আহত হয়েছে। এতে এখনো ৩০ জন নিখোঁজ রয়েছে। সোমবার প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রিয় স্টিয়ারিং কমিটি একথা জানায়। খবর সিনহুয়ার।

viatnam+flood+mbd-2

খবরে বলা হয়, এদের মধ্যে ২৩ জন উত্তরাঞ্চলীয় হোয়া বিন প্রদেশে, ১৬ জন মধ্যাঞ্চলীয় থান হোয়া প্রদেশে, ১৫ জন উত্তরাঞ্চলীয় ইয়েন বাই প্রদেশে ও নয়জন মধ্যাঞ্চলীয় নঘি আন প্রদেশে মারা যায়।

এদিকে এ প্রাকৃতিক দুর্যোগে এখনো হোয়া বিন, থান হোয়া, ইয়েন বাই ও উত্তরাঞ্চলীয় সন লা প্রদেশের ৩০ জন নিখোঁজ রয়েছে।

viatnam+flood+mbd-5

ভূমিধস ও বন্যায় প্রায় ৫০ হাজার ঘরবাড়ি এবং ৪৬.৯ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বন্যায় প্রায় ৩০ হাজার গবাদি পশু ও হাঁস-মুরগি ভেসে গেছে।

রোববার হোয়া বিন কর্তৃপক্ষ এ প্রদেশে ভূমিধসের কারণে জরুরি অবস্থা জারি করেছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.