Home / উদ্যোগ / ‘শিল্পকলা পদক’ পাচ্ছেন যে গুণীজনরা
shilpakala+mbd

‘শিল্পকলা পদক’ পাচ্ছেন যে গুণীজনরা

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
শিল্প-সংস্কৃতি বিভাগ | ঢাকা | ১৬ জুলাই ২০১৯ | ০১ শ্রাবণ ১৪২৬

শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য ‘শিল্পকলা পদক ২০১৮’ পাচ্ছেন ৭ গুণীজন ।
পদক প্রাপ্তরা হলেন- কণ্ঠসঙ্গীতে- গৌর গোপাল হালদার, যন্ত্রসঙ্গীতে- সুনীল চন্দ্র দাস, নাট্যকলায়- ম. হামিদ, লোক সংস্কৃতিতে- মিনা বড়ুয়া, চারুকলায়- অলকেশ ঘোষ, নৃত্যকলায়- শুক্লা সরকার, আবৃত্তিতে- জয়ন্ত চট্টোপাধ্যায়।

shilpakala+mbd-2

১৮ জুন (বৃহস্পতিবার) বেলা ৩ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করবেন ।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড.মো:আবু হেনা মোস্তফা কামাল এতে সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

shilpakala+mbd-3

উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’ প্রদান করা হচ্ছে।

নির্বাচিত গুণীজনদের প্রত্যেককে একটি স্বর্ণপদক, ১ লাখ টাকা সম্মানী ও একটি সনদ প্রদান করা হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 4 24 7

সংসদের কেনাকাটায় হরিলুট

ঢাকা, রবিবার ১৯ এপ্রিল ২০২৬ মাসস মাত্র ৪ হাজার টাকার ব্যাগের দাম ধরা হয়েছে ৩৪ হাজার …

Leave a Reply

Your email address will not be published.