ঢাকা থিয়েটারের নতুন নাটক ‘আওয়ার কান্ট্রিস গুড’ অস্ট্রেলিয়ান ঔপন্যাসিক থমাস কেনেলির দ্য প্লেমেকার উপন্যাস অবলম্বনে লিখেছেন ব্রিটিশ নাট্যকার টিম্বারলেক ওয়ের্টেনবেকার। বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। নাটকটির নির্দেশনা দিয়েছেন হুমায়ুন কবির হিমু….
মাস্টারি বিডি ডটকম
কামাল বারি । ঢাকা । ১৮ জুলাই ২০১৭ । ০৩ শ্রাবণ ১৪২৪
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আজ মঞ্চস্থ হবে টিম্বারলেক ওয়ের্টেনবেকার’র রচনায় আব্দুস সেলিম’র অনুবাদে এবং হূমায়ুন কবির হিমু’র নির্দেশনায় ঢাকা থিয়েটার’র ৪৬তম প্রযোজনা আওয়ার কান্ট্রিস গুড নাটকের প্রদর্শনী।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭ টায় নাটকটির চতুর্থ প্রদর্শনী শুরু হবে।
এ নাটকের মাধ্যমে অনেকদিন পর একসঙ্গে মঞ্চে অভিনয় করছেন ফখরুল বাসার মাসুম, মিলি বাসার, ইউসুফ খসরু, সুভাশিষ ভৌমিক, মিলু চৌধুরী, রোজী সিদ্দিকী, এহসানুর রহমান, ফারজানা চুমকি।
ঢাকা থিয়েটারের নতুন নাটক ‘আওয়ার কান্ট্রিস গুড’ অস্ট্রেলিয়ান ঔপন্যাসিক থমাস কেনেলির দ্য প্লেমেকার উপন্যাস অবলম্বনে লিখেছেন ব্রিটিশ নাট্যকার টিম্বারলেক ওয়ের্টেনবেকার। বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। নাটকটির নির্দেশনা দিয়েছেন হুমায়ুন কবির হিমু।

প্রসঙ্গত, জাতীয় নাট্যশালায় ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। পরদিন ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় আরও একটি প্রদর্শনী হয় নাটকটির। এটি ঢাকা থিয়েটারের ৪৬ তম প্রযোজনা।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- ফখরুল বাসার মাসুম, মিলি বাসার, ইউসুফ খসরু, সুভাশিষ ভৌমিক, মিলু চৌধুরী, রোজী সিদ্দিকী, এহসানুর রহমান, মাহমুদুর রহমান শুভ, তাহমিদা মাহমুদ নার্গিস্, সেতু ফাল্গুনী, বদরুজ্জামান বাদল, ফারজানা চুমকি, সাইদ রিংকু, তারিকুল ইসলাম লিটন, মোস্তফা রতন, সাজ্জাদূর সাজ, শরীফ হাসান চৌধুরী সউদ, শাহাজাদা সম্রাট চৌধুরী, অনিক ইসলাম, রহিম সুমন প্রমুখ।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম