Home / এই দিন / রঙের রাজার ৬৯
shahabuddin+artist+mbd-ok

রঙের রাজার ৬৯

…দেশপ্রেমিক, অকুতোভয়, সম্মুখ মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মে রং-এর ছটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আলোকিত করেছেন। তিনি শুধু মুক্তিযুদ্ধকে ধারণই করেন না, চিত্রশিল্পের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করেছেন।…

shahabuddin+artist+mbd-ok-5

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ১২ সেপ্টেম্বর ২০১৮ । ২৮ ভাদ্র ১৪২৫

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, খ্যাতিমান চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ রং তুলির অপূর্ব ছোঁয়ায় অনুপ্রেরণা যুগিয়েছেন বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে। তাঁর চিত্রশিল্পে প্রস্ফুটিত হয়েছে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বিজয়।

shahabuddin+artist+mbd-ok-9

মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এসব কথা বলেন।

shahabuddin+artist+mbd-ok-7

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ‘শিল্পী শাহাবুদ্দিন আহমেদের ৬৯তম জন্মদিন উদযাপন কমিটি’র সভাপতি অধ্যাপক মান্নান। বিশেষ শুভেচ্ছা বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। সঙ্গীত পরিবেশন করেন রিজওয়ানা চৌধুরী বন্যা।

shahabuddin+artist+mbd-ok-4

অনুষ্ঠানের শুরুতে শিল্পী শাহাবুদ্দিনের চিত্র শিল্প পরিদর্শন করেন স্পিকার।
স্পিকার বলেন, দেশপ্রেমিক, অকুতোভয়, সম্মুখ মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মে রং-এর ছটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আলোকিত করেছেন।

shahabuddin+artist+mbd-ok-3

তিনি শুধু মুক্তিযুদ্ধকে ধারণই করেন না, চিত্রশিল্পের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করেছেন।

shahabuddin+artist+mbd-ok-6

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের জন্য বয়ে এনেছেন বিরল সম্মান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্নেহধন্য শিল্পী শাহাবুদ্দিন মুক্তিযুদ্ধে যেমন বীরত্ব দেখিয়েছেন- বিশ্ব চিত্রকলায়ও তদ্রুপ পারঙ্গমতার পরিচয় দিয়ে বিশ্বখ্যাত চিত্রশিল্পীদের মর্যাদায় অভিষিক্ত হয়েছেন।

shahabuddin+artist+mbd-ok-8

তিনি তাঁর কৃতিত্বের জন্য ২০০০ সালে বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। ফরাসী সরকারের ‘নাইট’ ইন দ্য অর্ডার অব আর্টস এন্ড লিটারেচার পদক প্রাপ্ত হয়ে তিনি বাংলাদেশের জন্য অনন্য সম্মান বয়ে এনেছেন। শিল্পী শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের গৌরব।

shahabuddin+artist+mbd-ok-11

অনুষ্ঠানে দেশবরেণ্য চিত্র শিল্পীসহ বিভিন্ন পর্যায়ের গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.