Home / জাতীয় / রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন
president+hamid+mbd

রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৬ আগস্ট ২০১৭ । ২২ শ্রাবণ ১৪২৪

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ রোববার সিঙ্গাপুর যাবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন শনিবার বিকেলে সংবাদমাধ্যমকে জানান, ‘সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট রাষ্ট্রপতিকে নিয়ে রোববার বেলা ১ টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবে।’

তিনি জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করাবেন।

রাষ্ট্রপতি আগামী ১২ আগস্ট দেশে ফিরবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 9 26 6666

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ । মাসস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published.