Home / উদ্যোগ / রাজধানীর ৩ সড়কে রিকশা চলবে না
Rickshaw+van+no+three+major+rd+in+Dhaka

রাজধানীর ৩ সড়কে রিকশা চলবে না

মাস্টারি বিডি | বাঁধন খান
জাতীয় | ঢাকা | ০৪ জুলাই ২০১৯ | ২০ আষাঢ় ১৪২৬

রাজধানীর তিন সড়কে রিকশা চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ৭ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সড়ক তিনটি হলো কুড়িল-রামপুরা-সায়েদাবাদ, গাবতলী-আসাদগেট-আজিমপুর, সাইন্সল্যাব-শাহবাগ।
বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল অথরিটির (ডিটিসি) এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

Rickshaw+van+no+three+major+rd+in+Dhaka-2

নগরীকে যানজটমুক্ত করতে এ সিদ্ধান্ত হয়েছে বলে সভা শেষে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানান।
সাঈদ খোকন বলেন, ‘ঢাকা শহরের সড়কে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ডিটিসি’র একটি কমিটি গঠিত হয়; যার প্রথম বৈঠক ছিল আজ। বৈঠকে আমরা ঢাকা শহরের বিভিন্ন সড়ক থেকে রিকশা, লেগুনা, হিউম্যান হলারসহ বিভিন্ন অবৈধ এবং অনুমোদনহীন যানবাহন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে রাজধানীর দুই রুটে (কুড়িল থেকে খিলগাঁও, রামপুরা হয়ে সায়দাবাদ এবং গাবতলী থেকে আসাদগেট মিরপুর রোড হয়ে আজিমপুর ও সাইন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত সড়কে রিকশার পাশাপাশি অন্য অবৈধ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী ৭ জুলাই থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 01

মঙ্গলের বারতায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস মঙ্গলের বারতায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী …

Leave a Reply

Your email address will not be published.