Home / আন্তর্জাতিক / মুন-কিম সাক্ষাত শুক্রবার
moon+kim+koria+mbd-2

মুন-কিম সাক্ষাত শুক্রবার

মাস্টারি বিডি ডটকম ।
আন্তর্জাতিক । ২৬ এপ্রিল ২০১৮ । ১৩ বৈশাখ ১৪২৪

দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে-ইন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শুক্রবার কোরীয় উপদ্বীপকে বিভক্ত করা সামরিক ডিমার্কেশন (সীমানা নির্ধারণী) লাইনে সাক্ষাত করবেন। আর তাদের এ সাক্ষাতটি রহস্যে ভরা। সিউল একথা জানিয়েছে। খবর এএফপি’র।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তরের প্রধান ইম জং-সিউক জানান, দুই কোরিয়ার মধ্যবর্তী ডিমিলিটাইজড জোনের এ সুরক্ষিত সীমান্তে মুন তার অতিথিকে শুভেচ্ছা জানাবেন।

কোরীয় যুদ্ধের পর এই প্রথম কোন উত্তর কোরীয় নেতা দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে প্রবেশ করতে যাচ্ছেন।

২০০০ ও ২০০৭ সালে পিয়ংইয়ংয়ে সম্মেলনের পর এ ধরনের তৃতীয় সাক্ষাত হবে এটি। কিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠকের প্রাক্কালে দুই কোরিয়ার মধ্যে অতি দ্রুত সম্পর্কের উন্নতি ঘটে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published.