Home / উদ্যোগ / মিয়ানমারের কাছে ৮০৩২ জন রোহিঙ্গা নাগরিককে ফিরিয়ে নেয়ার তালিকা হস্তান্তর
bangladesh+mynmar+mbd

মিয়ানমারের কাছে ৮০৩২ জন রোহিঙ্গা নাগরিককে ফিরিয়ে নেয়ার তালিকা হস্তান্তর

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৭ ফেব্রুয়ারি ২০১৮ । ০৫ ফাল্গুন ১৪২৪

মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ১১ লাখ নাগরিকের মধ্যে ১৬শ’ পরিবারের ৮ হাজার ৩২ জন নাগরিককে ফিরিয়ে নিতে একটি তালিকা সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। খবর বাসস-এর।

বাংলাদেশে সফররত মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লে. জে. কিউ সি’র নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল শুক্রবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হয়।

মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তাদের স্বদেশ ভূমি রাখাইনে মর্যাদার সঙ্গে ও নিরাপদে ফিরিয়ে নেয়ার পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে দু’দেশের মধ্যে গঠিত ওয়ার্কিং গ্রুপের বৈঠকের অংশ হিসেবে এ বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করার লক্ষ্যে যে ১০-দফা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল তা নিয়ে আজ (১৬ ফেব্রুয়ারি) সফল আলোচনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমার নাগরিকদের সেদেশে মর্যাদার সাথে ফিরিয়ে নিতে তারা আন্তরিক হয়েছেন। পর্যায়ক্রমে তাদেরকে মিয়ানমারে ফিরিয়ে নিয়ে স্থায়ী আবাসন ব্যবস্থা এবং সামাজিক মর্যাদার পাশাপাশি নাগরিকত্ব দেয়া হবে বলে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, তিন পর্যায়ে মিয়ানমার নাগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেয়া হবে। ইতোমধ্যে ১০ লাখ ৬০ হাজার নাগরিকের তালিকা বাংলাদেশ প্রস্তুত করেছে। আরো ৬ হাজার মিয়ানমারের নাগরিক সে দেশের সীমান্ত এলাকায় জিরো পয়েন্টে অবস্থান করছে। তাদেরকেও ফিরিয়ে নেয়ার ব্যাপারে বৈঠকে তারা রাজি হয়েছেন।

বাংলাদেশে ইয়াবা ব্যবসা বন্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানিয়ে আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, বৈঠকে মিয়ানমারে ইয়াবা উৎপাদনকারী ৪৯টি কারখানা চিহ্নিত করে অবিলম্বে তা বন্ধ করার জন্য অনুরোধ জানানো হয়।

তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি মিয়ানমার সরকারও গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে বৈঠকে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 6 26 223

বিড়ালের জন্য বিল্ডিংয়ে আলাদা সিঁড়ি আছে যে দেশে

মংগলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | মাসস তোমরা অনেকেই হয়তো বিড়াল পোষো। অনেকে খাবার দাও …

Leave a Reply

Your email address will not be published.