Home / উদ্যোগ / ঢাবি এলাকার দেয়ালসমূহে ছবি পোস্টার ও ব্যানার লাগানো যাবে না
dulogombd

ঢাবি এলাকার দেয়ালসমূহে ছবি পোস্টার ও ব্যানার লাগানো যাবে না

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৬ ফেব্রুয়ারি ২০১৮ । ০৪ ফাল্গুন ১৪২৪

অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত ‘একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’র সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী রোববার থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং ও সাজ-সজ্জার কাজ শুরু হবে।
এ সময় শহীদ মিনারে কোন প্রকার অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।

অমর একুশের ভাব-গাম্ভীর্য এবং সৌন্দর্য রক্ষার্থে বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালসমূহে কোন ছবি, পোস্টার ও ব্যানার না লাগানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া, বিভিন্ন উপ-কমিটির উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

011

অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

রবিবার,১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ । মাসস শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ৮ রানে ৩ …

Leave a Reply

Your email address will not be published.