Home / উদ্যোগ / মাটির গানে মাতবে সবাই…
folk+fest+mbd-2

মাটির গানে মাতবে সবাই…

মাস্টারি বিডি । শিমুল আহসান
বিনোদন ডেস্ক । ০৩ নভেম্বর ২০১৮ । ১৯ কার্তিক ১৪২৫

‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’

১৫ নভেম্বর শুরু হচ্ছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-২০১৮’। এই উৎসবের মাধ্যমে বাংলাদেশকে এবং বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরা হয়। এই উৎসবটি শেকড়ের টানে, সুরের টানে আবার সবাই এক হয়ে যাওয়ার। আবারও মাটির গানে মাতবেন দর্শক। তিনদিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ১৭ নভেম্বর।

ফাইল ফটো
                                                                    ফাইল ফটো

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও দর্শকরা বিনা মূল্যে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন।

ফাইল ফটো
                                                                      ফাইল ফটো

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট অনুষ্ঠিত হয়ে আসছে। সাফল্যের ধারা অব্যাহত রাখতেই চতুর্থবারের মতো সান ফাউন্ডেশন ‘আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৮’ আয়োজন করছে। এই আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান শিল্পীরা লোকসংগীত পরিবেশন করে থাকেন।

সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.