Home / আন্তর্জাতিক / মন্দির থেকে সোনার মুকুট চুরি নিয়ে উদ্বেগ ভারতীয় হাইকমিশনের
11 1

মন্দির থেকে সোনার মুকুট চুরি নিয়ে উদ্বেগ ভারতীয় হাইকমিশনের

ঢাকা, শুক্রবার ১১ অক্টোবর ২০২৪

সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরি হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

শুক্রবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ উদ্বেগ জানায় দেশটির হাইকমিশন।

ওই ফেসবুক পোস্টে লেখা হয়, ২০২১ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে সাতক্ষীরা জেলার যশোরেশ্বরী কালীমন্দিরে যে মুকুট উপহার দেওয়া হয়েছিল, সেটি চুরি হয়ে যাওয়ার খবর আমরা দেখেছি।

আমরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি এবং চুরির তদন্ত, মুকুট উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি।
কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

22 8 26 1

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ । মাসস নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর …