Home / বিনোদন / নাটক / বৃষ্টি ভেজা রাতে নাদিয়া
nadia+likhon+mbd-6

বৃষ্টি ভেজা রাতে নাদিয়া

nadia+likhon+mbd

মাস্টারি বিডি
বিনোদন । ২৩ আগস্ট ২০১৮ । ০৮ ভাদ্র ১৪২৫

অভিনয়ের পাশাপাশি নাচেও সমান ব্যস্ত মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। আজ বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশনে রাত ১০ টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে নির্ধারিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’। এ অনুষ্ঠানে নাদিয়া নাচ নিয়ে উপস্থিত থাকছেন । এ আয়োজনে তাকে ‘এই বৃষ্টি ভেজা রাতে’ শিরোনামের গানের সঙ্গে পারফরমেন্স করতে দেখা যাবে।

nadia+likhon+mbd-5pg

গানটিতে নাদিয়ার সঙ্গে থাকছেন নৃত্যশিল্পী লিখন। এছাড়া আরো কিছু ভিন্ন ধারার নাচ নিয়ে এসএ টিভি, এটিএন বাংলাসহ অন্য কয়েকটি টিভি চ্যানেলে এবারের ঈদ আয়োজনে তাকে দেখা যাবে।

nadia+likhon+mbd-2নাচের ব্যাপারে নাদিয়া বলেন, কয়েকটি চ্যানেলে এবার নাটকের পাশাপাশি নাচের অনুষ্ঠানেও থাকছি। এসব অনুষ্ঠানে জনপ্রিয় বিভিন্ন গানের সঙ্গে আমি পারফর্ম করেছি। এখন দর্শকের কাছে নাচের অনুষ্ঠানগুলো অনেক পছন্দের। আমি চেষ্টা করছি নাচের মধ্য দিয়ে দর্শকদের আনন্দ দিতে।

নৃত্যানুষ্ঠানের পাশাপাশি ঈদের একাধিক নাটকেও নাদিয়াকে দেখা যাবে। এসবের মধ্যে রয়েছে সকাল আহমেদ, আকাশ রঞ্জন, এস এ হক অলিক ও অরুণ চৌধুরীর নাটক।

nadia+likhon+mbd-4

নাদিয়া অভিনীত উল্লেখযোগ্য ধারাবাহিকগুলো হলো- মিজানুর রহমান আরিয়ানের ‘গল্পগুলো আমাদের’, ডিকে আকাশের ‘ক্যাট হাউজ’, জাবির রাসেলের ‘বিড়ম্বনা’, তুষার খানের ‘বহে সমান্তরাল’, ইমরান হাওলাদারের ‘সালিশ মানি তালগাছ আমার’, আল হাজেনের ‘ভবঘুরে’, হিমু আকরামের চম্পাকলি’, ফজলুর রহমানের ‘উল্টো পথে উল্টো রথে’, শামিম জামানের ‘সব জান্তা শমসের’।

nadia+likhon+mbd-3

প্রতিটি নাটকেই নাদিয়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

সূত্র : মানবজমিন

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 7 2026 777 88

সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়লেও কাটেনি অস্তিত্বের শঙ্কা

বুধবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ | মাসস আজ ২৯ জুলাই, বিশ্বজুড়ে নানা কর্মসূচির …

Leave a Reply

Your email address will not be published.