Home / বিনোদন / নাটক / বাংলা ধারাবাহিক অনিশ্চয়তায়…
drama+mbd

বাংলা ধারাবাহিক অনিশ্চয়তায়…

মাস্টারি বিডি
বিনোদন । ২৩ আগস্ট ২০১৮ । ০৮ ভাদ্র ১৪২৫

কলকাতায় বাংলা ধারাবাহিকের শিল্পী সংগঠন বা আর্টিস্ট ফোরামের সদস্যদের প্রতিবাদের জেরে টালিগঞ্জে প্রতিদান, রাণী রাসমনি, কুসুমদোলা, ফাগুন বৌ, সাত ভাই চম্পা, অন্দরমহল’র মতো জনপ্রিয় ধারাবাহিকের শুটিং বন্ধ হয়ে রয়েছে।

অনির্দিষ্টকালীন এই ধর্মঘটের সমাধান সূত্রের খোঁজ এখনও পাওয়া যায়নি। ফলে সোমবার অধিকাংশ ধারাবাহিকের সম্প্রচারের পরিবর্তে পুরনো এপিসোডকে এদিক ওদিক করে দেখানো হয়েছে।

আর্টিস্ট ফোরামের মূল অভিযোগ হচ্ছে, বেশ কিছু ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রী এবং টেকনিশিয়ানদের পারিশ্রমিক বকেয়া রয়েছে। তা না মেটানো পর্যন্ত শুটিংয়ে অংশ নিতে চাননি তারা। অথচ, মাসের ১৫ তারিখের মধ্যে পারিশ্রমিক দেওয়ার কথা প্রযোজক সংস্থার। কিন্তু বেশ কিছু হাউজ সেই নিয়ম মানছে না।

এদিকে সোমবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিওতে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, অরিন্দম গঙ্গোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী প্রমুখ। প্রসেনজিৎ বলেছেন, টেকনিশিয়ানদের অনেক টাকা বকেয়া রয়েছে। ফেডারেশন এবং আর্টিস্ট ফোরামের তরফে গত ৭ জুলাই একটা চুক্তিপত্রে আমরা সই করেছিলাম। সেখানে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথা ছিল।

আর্টিস্ট ফোরামের তরফে আমরা অনুরোধ করেছিলাম কাজটা শুরু হোক। কিন্তু পরে অনেকে বলেছেন আমরা ওই চুক্তি মানি না। শিল্পী অরিন্দম গঙ্গোপাধ্যায় বলেছেন, বেশ কিছু প্রযোজক শিল্পীর ন্যায্য পাওনা কেটে সেটা পরে জমা করছেন না। প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় বলেছেন, আর্টিস্ট ফোরামের যে দাবি, টাকা সময়মতো দেওয়া বা নির্দিষ্ট সময়ে কাজ করানো, সবটাই যুক্তিসঙ্গত। তবে আন্দোলনের ফলে ইন্ডাস্ট্রিতে সঙ্কটের আশঙ্কায় তিনি উদ্বিগ্ন। অন্যদিকে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, যেভাবে সিরিয়াল পাড়ায় কাজ হয় সেটা একেবারেই ঠিক নয়।
সূত্র : মানবজমিন

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.