Home / ফটো গ্যালারি / বুবলীকে নিয়ে বিভ্রান্তি!
bubli+mbd-3

বুবলীকে নিয়ে বিভ্রান্তি!

bubli+mbd-11

মাস্টারি বিডি
বিনোদন ডেস্ক । ৩০ সেপ্টেম্বর ২০১৮ । ১৫ আশ্বিন ১৪২৫

এ সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি কয়েকটি ছবিতে তার অভিনয় করতে না চাওয়া এবং পরে আবার সিদ্ধান্ত পরিবর্তন নতুন করে আলোচনার সৃষ্টি করেছে ঢালিউড সিনে অঙ্গনে। এ প্রসঙ্গ নিয়ে তিনি দৈনিকে কথা বলেছেন। সাক্ষাৎকারটির চুম্বক অংশ মাস্টারি বিডি’র পাঠকদের জন্যে পরিবেশিত হলো-

bubli+mbd-8

‘মাননীয় সরকার একটি প্রেম দরকার’ ছবিটি প্রথমে করবেন না বলে জানালেও ছবিটির শুটিংয়ে আপনাকে দেখা গেল। এই ফিরে আসার কারণ কী?

‘মাননীয় সরকার একটি প্রেম দরকার’ ছবিটির কথা চলাকালীন অন্য আরেকটি ছবি নিয়ে কথা হচ্ছিল। সেটির জন্য যেহেতু শিডিউল দেওয়া ছিল তাই এই ছবিটি করবো না বলেছিলাম। এখন এই ছবিটির নাম পরিবর্তনের কথা বলা হচ্ছে। কিন্তু আসলে যে ছবিটির গল্প নিয়ে শুরুতে কথা হয়েছিল এবং আমার শিডিউল দেওয়া ছিল সেই ছবিটি এটি।

bubli+mbd-10

যেহেতু নাম ও গল্প পরিবর্তনের কথা বলছেন এবং এই ছবির গল্প নিয়েই আপনার সাথে কথা হয়েছে সেহেতু ‘মাননীয় সরকার একটি প্রেম দরকার’ ছবিটি তো হচ্ছে না?

অনেকটা তেমনই। তবে একই টিম নিয়ে নতুন গল্প ও নাম নিয়ে ‘কালপ্রিট’ ছবিটি শুরু হয়েছে। মূলত সেই সময় ২-৩টি গল্প নিয়ে কথা হচ্ছিল। যেহেতু একই প্রযোজক, পরিচালক ও শিল্পী তাই অন্য গল্প নিয়ে ছবিটি হচ্ছে।

bubli+mbd-9

‘শাহেনশাহ’ ছবিটিও আপনার করার কথা থাকলেও সেই ছবিটি আপনি করছেন না বলে জানা যায়—

‘শাহেনশাহ’ নিয়ে আমার সাথে কখনো কথা হয়নি। আমাকে নিয়ে বেশকিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটির কারণ কী আমি জানি না। এটা অনেকের ভুল ধারণা। আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। প্রমোশনের জন্যও হতে পারে।

bubli+mbd-4

‘বসগিরি টু’ ছবিতে আবারো ফিরেছেন। এই ছবিটিও না করা কথা বলেছিলেন ।  এ প্রসঙ্গে জানতে চাই—

এই ছবিটির শিডিউল নিয়ে যখন কথা হচ্ছিল তখন আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে ছবিটি করবো না বলে সিদ্ধান্ত নিই। কিন্তু বসগিরি ছবির মধ্য দিয়ে দর্শকদের যেমনটা সাড়া পেয়েছি, সেই জায়গা থেকে এই ছবিটিও আমার করা উচিত বলে মনে করেছি। ‘বসগিরি টু’তে অন্য এক বুবলিকে দেখবেন দর্শকরা। সাক্ষাৎকার গ্রহণ : মোস্তাফিজ মিঠু
সৌজন্যে : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 4 24 7

সংসদের কেনাকাটায় হরিলুট

ঢাকা, রবিবার ১৯ এপ্রিল ২০২৬ মাসস মাত্র ৪ হাজার টাকার ব্যাগের দাম ধরা হয়েছে ৩৪ হাজার …

Leave a Reply

Your email address will not be published.