Home / এই দিন / শুভ জন্মদিন : জাতিসত্তার কবি নূরুল হুদা
Nurul+huda+mbd

শুভ জন্মদিন : জাতিসত্তার কবি নূরুল হুদা

nurl+huda+poet+mbd-6

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
সাহিত্য বিভাগ । ৩০ সেপ্টেম্বর ২০১৮ । ১৫ আশ্বিন ১৪২৫

আজ জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা’র ৭০তম জন্মবার্ষিকী। কবির জন্মুদিন উপলক্ষে দেশের কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতজন, বন্ধু, শুভার্থী, আত্মীয়-স্বজন ও ভক্তরা কবিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

nurl+huda+poet+mbd-4

১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের পোকখালীতে জন্ম নূরুল হুদার। কবিতা, গল্প, উপন্যাস, অনুবাদ, সমালোচনা, শিশুসাহিত্য এবং জীবনী মিলিয়ে শতাধিক বই রয়েছে তাঁর। বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি। ২০১৫ সালে তিনি একুশে পদক পান। এছাড়াও তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।

nurl+huda+poet+mbd-5

কবির প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- আমরা তামাটে জাতি, জন্মজাতি, মৈনপাহাড়, ব্যাঙ কুমার, ছোটদের বেগম রোকেয়া, দেখা হলে একা হয়ে যাই, রবীন্দ্র প্রকৃতি ও অন্যান্য, তুমি যদি জালদাস আমি জালদাসী, শুক্লা শাকুন্তালা, স্বাধীন জাতির স্বাধীন পিতা, হুদা-কথা, আমিও রোহিঙ্গা শিশু, কবিতার কৌশল, দুটি লাল পাখি ও সব্যসাচী।

জন্মদিন উপলক্ষে কবি তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। কবির লেখাটি মাস্টারি বিডি’র পাঠকদের জন্য হৃবহু তুলে দেয়া হলো-

nurl+huda+poet+mbd

প্রিয় বন্ধুগণ, আমার সত্তুরতম জন্মদিনে আপনারা আমার প্রতি যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে চিরঋণী ও কৃতজ্ঞ। আপনারা আমার সশ্রদ্ধ শুভকামনা গ্রহণ করুন।

২. আমি মনে করি বন্ধুত্বই মানববন্ধনের আসল সূত্র। মানুষে মানুষে সকল শত্রুতা ও তার অযৌক্তিক কারণের অবসান হোক। এই পৃথিবীর নাম হোক বন্ধুপৃথিবী; এই মহাবিশ্বের নাম হোক বন্ধুবিশ্ব।

nurl+huda+poet+mbd-2

৩. আজ আমি স্মরণ করছি আমার পিতামাতা ও শিক্ষকশিক্ষিকাসহ আমার জীবনের সকল বন্ধুকে। না, আমার জীবনে কোনো শত্রু নেই। মতের অমিল মানেই শত্রুতা নয়। যত মত তত পথ, আমার বন্ধুও হোক তত বিচিত্র। বৈচিত্র্যেই আসুক সমন্বিত ঐক্য। আমার সাধারণ যুক্তি বলে, এটিই মানবমিলনের সহজতম সূত্র।
৪. আজ অামি বিশেষভাবে স্মরণ করছি আমার সদ্যপ্রয়াত দুই বন্ধুকে। শিল্পী আশরাফুজ্জামান ও লোকগবেষক মাহফুজুর রহমান। দুজনেই আমার প্রায় সমবয়সী। গত দুই দশক ধরে দুজনেই লেখালেখি, গবেষণা ও মানবিক নান্দনিকতার সূত্রে তাঁরা অামার অচ্ছেদ্য বন্ধু হয়ে উঠেছিলেন। জীবনে-মরণে তারা আমার বন্ধুচিরদিন। তাদের অনন্তজীবন শান্তিময় হোক।

nurl+huda+poet+mbd-3
৫. গত চারদশকেরও বেশি সময় ধরে কেবল লেখালেখির সূত্রে সুখে দুখে আমার পরম বন্ধু কবি ও কথাশিল্পী নিশাত খান। বর্তমানে বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক। আজকে আমার যে জন্মদিন পালন হচ্ছে, তার মূল প্রস্তাবক ও পরিকল্পক। তিনি হঠাৎ করেই চরম অসুস্থ হয়ে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। আইসিউ-তে চিকিৎসার পর এখন তাঁর অবস্থা উন্নতির পথে। বাংলাদেশ রাইটার্স ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা-সদস্য জনাব নিশাত খান। সবচেয়ে সার্বক্ষণিক সদস্য। আসুন, আমরা সবাই সর্বান্তকরণে তাঁর পূর্ণাঙ্গ রোগমুক্তি কামনা করি। নিশাত আমার ও আমাদের সকলের অকৃত্রিম বন্ধু। জয় হোক বন্ধুপৃথিবীর।
৬. আবার আপনারা সকলে আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা গ্রহণ করুন।

মুহম্মদ নূরুল হুদা
৩০ সেপ্টেমবর ২০১৮

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.