মাস্টারি বিডি | বাঁধন খান
স্পোর্টস ডেস্ক | ঢাকা | ২৬ মে ২০১৯ | ১২ জ্যৈষ্ঠ ১৪২৬
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ নিয়ে একটি গান করেছে লোকসংগীত ব্যান্ডদল ‘নকশীকাঁথা’। বাংলাদেশ মাঠে নামার আগের দিন জুনের ১ তারিখে ইউটিউবে গানটি অবমুক্ত করবে দলটি।

‘জানি গর্জে উঠবে বাঘ বাহিনী ক্রিকেট বিশ্বকাপে/ জানি ফুটবে সুখের হাজার দৃশ্য ব্যাটবল হাতে/ জয়ের জন্য খেলতে নামো/’ এই হচ্ছে গানটির কথামালা। গানটি লিখেছেন হাসান আহমেদ।
গান প্রসঙ্গে ব্যান্ডটির প্রধান ফাতেমী বলেন, ক্রিকেট আমাদের জাতীয় জীবনের সঙ্গে মিশে গেছে। আর বিশ্বকাপ মানেই উত্তেজনা। তবে জিতলে দলের পাশে আছি আর হারলে গালাগালি এটায় আমরা বিশ্বাস করিনা। আমরা হারলেও বাংলাদেশের পাশে আছি সে বার্তা দিতে চেয়েছি।
গানটিতে নিজের দুই মেয়ে রোদসী ও উদিশা গাইছেন বলে জানান নকশীকাঁথা প্রধান।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম