Home / বিনোদন / নাটক / রাবেয়া খাতুনের গল্পে আবুল হায়াতের নাটক ‘মমি’
abul+hayat+rabeya+khatun+mbd-2

রাবেয়া খাতুনের গল্পে আবুল হায়াতের নাটক ‘মমি’

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
বিনোদন ডেস্ক | ঢাকা | ২৬ মে ২০১৯ | ১২ জ্যৈষ্ঠ ১৪২৬

রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে এবারের ঈদে চ্যানেল আইতে প্রচার হবে নাটক ‘মমি’। নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত।

নাটকের গল্প এরকম, এক দফাদার পূর্বপুরুষের নির্মাণ করা জঙ্গলের ভেতরের দালানে পুত্রকন্যা নিয়ে সপরিবারে বাস করেন। ছেলে নাদিম কয়েকবার বিএ ফেল করায় এবার তার বিয়ে দেয়ার বাসনায় কনে দেখে বেড়াচ্ছেন তিনি। মোমেনা ওরফে ‘মমি’-কে তার পছন্দ হলো পাত্রী হিসেবে। এদিকে মুখরা এইচএসসি পাস মেয়ের সাথে বিয়ে হয়ে নাদিম নাস্তানাবুদ।

বাবা নাদিমকে স্ত্রীর সাথে দেখা করতে দেন না। আর এই ব্যাপার নিয়ে মুখরা স্ত্রী কাছ থেকে টিটকারি শুনতে হয় নাদিমের প্রতিনিয়ত।

এছাড়া সামাজিক ঘাত-প্রতিঘাত, নানা বিপর্যয় নাটকটিকে গভীর বেদনার দিকে নিয়ে যায়।

shabnam+faria+mbd

সংসারে নানান বিপর্যয়ের অপবাদে মমি’কে বাপের বাড়ি ফেরত পাঠানোর জন্যে তার বাবাকে চিঠি দেয়া হয়। মমির বাবা কোনো চিঠিরই উত্তর দেন না। দফাদার পুত্রবধূকে একপর্যায়ে গৃহত্যাগের হুকুম দেয়। মমি আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। বাবার সিদ্ধান্তের প্রতিবাদ করে তার সামনে দিয়ে স্ত্রীকে নিয়ে গৃহত্যাগ করে বীর পুরুষের পরিচয় দেয় নাদিম। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

পরিচালনার পাশাপাশি এই নাটকে অভিনয়ও করেছেন আবুল হায়াত। এছাড়াও এই নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও শবনম ফারিয়া।
‘মমি’ নাটকটি ঈদের ২য় দিন রাত ৭ টা ৪০ মিনিটে প্রচারিত হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.