ঢাকা, বুধবার ১৪ মে ২০২৫ মাসস
এই প্রথমবারের মতো ইমরান খানের ছেলেরা তাদের বাবার বন্দিত্ব নিয়ে প্রকাশ্যে কথা বললেন। যদিও ২০২৩ সালের নভেম্বর মাসে একটি আদালত তাদের সাপ্তাহিকভাবে বাবার সঙ্গে যোগাযোগের অনুমতি দিয়েছিল, তারা বলছেন—এই ফোনকলগুলো খুবই অনিয়মিত এবং যোগাযোগ করাও কঠিন হয়ে পড়েছে।
নীরবতা ভেঙে প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে সুলেমান খান ও কাসিম খান। তারা তাদের বাবার দীর্ঘদিনের কারাবন্দিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন, যাতে ইমরান খানকে মুক্ত করা যায়।
এই প্রথমবারের মতো ইমরান খানের ছেলেরা তাদের বাবার বন্দিত্ব নিয়ে প্রকাশ্যে কথা বললেন। যদিও ২০২৩ সালের নভেম্বর মাসে একটি আদালত তাদের সাপ্তাহিকভাবে বাবার সঙ্গে যোগাযোগের অনুমতি দিয়েছিল, তারা বলছেন—এই ফোনকলগুলো খুবই অনিয়মিত এবং যোগাযোগ করাও কঠিন হয়ে পড়েছে।
যখন যুক্তরাষ্ট্রের সাবেক কর্মকর্তা রিচার্ড গ্রেনেলের ইমরান খানের মুক্তির আহ্বান নিয়ে প্রশ্ন করা হয়, তখন সুলেমান জানান, তারা তার সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ করেননি, তবে তার সমর্থনের জন্য কৃতজ্ঞ।
ট্রাম্পের শিবিরকে কোনো বার্তা দিতে চান কি না—এই প্রশ্নে সুলেমান বলেন, ‘আমরা চাই, যেকোনো দেশ যারা বাকস্বাধীনতা ও প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করে, তারা যেন আমাদের বাবার মুক্তির আহ্বানে শামিল হয়।’
কাসিমও একই কথা বলেন, ‘মানুষ যেন দেখে কী হচ্ছে এবং এগিয়ে আসে। আর দৃষ্টি আকর্ষণের জন্য ট্রাম্পের চেয়ে ভালো কেউ হতে পারে না। আমরা তার সঙ্গে কথা বলতে চাই বা এমন কোনো উপায় খুঁজে বের করতে চাই, যাতে তিনি আমাদের সাহায্য করতে পারেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম