Home / উদ্যোগ / বাংলাদেশ বেতারের চারদিনব্যাপী ‘শিশুতোষ বেতার অনুষ্ঠান নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ’
fukhrul+bhai+6+octo+mbd-2

বাংলাদেশ বেতারের চারদিনব্যাপী ‘শিশুতোষ বেতার অনুষ্ঠান নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ’

মাস্টারি বিডি ডটকম
শান্তা ইসলাম । ঢাকা । ৯ অক্টোবর ২০১৭ । ২৪ আশ্বিন ১৪২৪

বাংলাদেশ বেতার, ঢাকা’র আয়োজনে ও ইউনিসেফ-এর সহযোগিতায় চারদিনব্যাপী “শিশুতোষ বেতার অনুষ্ঠান নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ” শুক্রবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের কনফারেন্স রুমে প্রশিক্ষণটির উদ্বোধন করেন বাংলাদেশ বেতারের সম্মানিত মহাপরিচালক ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সালাউদ্দিন আহমেদ, পরিচালক (সংগীত) মুহাম্মদ আনোয়ার হোসেন মৃধা, পরিচালক (লিয়াঁজো ও শ্রোতা গবেষণা) মোঃ আব্দুল হক, আঞ্চলিক পরিচালক শেখ মুহাম্মদ রেফাত আলী, তথ্য মন্ত্রণালয়ের এই প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোঃ হাবিবুর রহমান, এই প্রকল্পের ফোকাল পয়েন্ট ও উপ-পরিচালক মোঃ সোহেল রানা, সহকারী পরিচালক মোঃ জাকারিয়া সিদ্দিকী।

fukhrul+bhai+6+octo+mbd

অনুষ্ঠানে এআরএলসি (ARLC) এর ১০টি ক্লাবের ২০ জন ও ঢাকার স্কুল-কলেজের ১০জনসহ মোট ৩০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।

সকলের প্রচেষ্টায় প্রশিক্ষণটি সার্থক হয়েছে এবং কিশোর-কিশোরীরা বেতার অনুষ্ঠান নির্মাণে ও অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষণটিতে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মোঃ ফখরুল করিম।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 11

অবশেষে কারাগার মুক্ত হলেন আইভী

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে কারামুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের …

Leave a Reply

Your email address will not be published.