Home / উদ্যোগ / বকশীবাজার ও আজিমপুরে খেলার মাঠ ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন
khalar+math+mbd

বকশীবাজার ও আজিমপুরে খেলার মাঠ ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৯ আগস্ট ২০১৭ । ২৫ শ্রাবণ ১৪২৪

রাজধানীর বকশীবাজার ও আজিমপুরে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে একটি খেলার মাঠ ও একটি শিশু পার্কের নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন মঙ্গলবার বকসীবাজার এলাকায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে শহীদ আব্দুল আলীম খেলার মাঠ এবং আজিমপুর ছাপড়া মসজিদ এলাকায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে রসুলবাগ শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সংবাদ বাসস-এর।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবীরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরীর উন্নয়নে পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এর কিছু কিছু এখন দৃশ্যমান হচ্ছে। শহীদ আব্দুল আলীম খেলার মাঠ ও রসুলবাগ শিশুপার্কের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটি স্বপ্ন বাস্তবায়নের দ্বার উন্মুক্ত হয়েছে।

তিনি বলেন, এসব উন্নয়ন কাজ সম্পাদিত হলে এলাকার চেহারা বদলে যাবে। নারী, শিশু এবং মুরুব্বীগণ এসব মাঠ ও পার্কে প্রাতঃভ্রমণসহ শিশুরা খেলাধুলার সুযোগ পাবে।

সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, শহীদ আব্দুল আলীম খেলার মাঠে ফুটবল খেলার মাঠ, প্যাভিলিয়ন, ক্রিকেট খেলার নেটসহ প্র্যাকটিস স্পেস, সকাল-সন্ধ্যা পায়ে হাঁটার জন্য ২৫০ মিটার ওয়াকওয়ে, বসার জন্য পাবলিক প্লাজা, শিশুদের খেলার জন্য পৃথক জায়গা, লাইব্রেরী, ঈদের নামাজ পড়ার ব্যবস্থা, জিমনেসিয়াম ও টয়লেট সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া রসুলবাগ শিশু পার্কে শিশুদের জন্য আধুনিক খেলার সরঞ্জামাদি- সী স, দোলনা, স্লিপার, প্যাভিলিয়ন, সকাল-সন্ধ্যা পায়ে হাঁটার জন্য ১৫০ মিটার ওয়াকওয়ে, বসার জন্য পাবলিক স্পেসসহ রিফ্রেসমেন্টের ব্যবস্থা, মসজিদ সংলগ্ন স্থানে টয়লেট ও ওজুর ব্যবস্থা থাকবে বলে তিনি জানান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.