Home / আন্তর্জাতিক / ভেঙ্কাইয়া নাইডু ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত
bengkaia+naidu+mbd-f

ভেঙ্কাইয়া নাইডু ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ০৬ আগস্ট ২০১৭ । ২২ শ্রাবণ ১৪২৪

ভেঙ্কাইয়া নাইডু শনিবার ভারতের ১৩তম উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। খবর এএফপি’র

৬৮ বছর বয়সী নাইডু ৫১৬ ভোট পেয়ে উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মহাত্মা গান্ধীর নাতি ৭২ বছর বয়সী গোপাল কৃষ্ণ গান্ধী। তিনি পেয়েছেন ২৪৪ ভোট।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলে পরিচিত নাইডু উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন।

নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় নবনির্বাচিত উপ-রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘আমি আস্থাবান যে- তিনি একজন পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ উপ-রাষ্ট্রপতি হিসেবে দেশের সেবা করবেন এবং জাতি গঠনের লক্ষ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবেন।’

ভারতে উপ-রাষ্ট্রপতি পদে শনিবার স্থানীয় সময় সকাল ১০ টার দিকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে।

পার্লামেন্টের উভয় কক্ষ লোকসভা (নিম্নকক্ষ) এবং রাজ্যসভার (উচ্চকক্ষ) সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে উপ-রাষ্ট্রপতি নির্বাচিত করেন।

এম ভেঙ্কাইয়া নাইডু ছিলেন ভারতের ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ও গোপাল কৃষ্ণ গান্ধী ছিলেন বিরোধী দলের প্রার্থী।

মহাত্মা গান্ধীর নাতি গোপাল কৃষ্ণ গান্ধী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একজন সাবেক গভর্নর।
৫৪৫ সদস্য বিশিষ্ট লোকসভায় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির ২৮১ জন আইনপ্রনেতা রয়েছেন। রাজ্যসভাতেও তারা একক বৃহত্তম দল।

নির্বাচিত নতুন উপ-রাষ্ট্রপতি আগামী ১০ আগস্ট শপথ নেবেন। সেদিন বর্তমান উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.