Home / আন্তর্জাতিক / ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার
north+korea+missile.+test+mbd

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ২৮ আগস্ট ২০১৭ । ১৩ ভাদ্র ১৪২৪

দক্ষিণ কোরিয়া ও মার্কিন সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া চলাকালেই আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

রোববার সকালে স্বল্প পাল্লার তিনটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ।

মার্কিন সেনা সূত্র জানায়, উত্তর কোরিয়ার গ্যাংওয়ান প্রদেশ থেকে ছোড়া হয়েছে ওই ক্ষেপণাস্ত্রগুলো। তিনটি ক্ষেপণাস্ত্রের মধ্যে দু’টি ২৫০ কিলোমিটার পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়েছে। আর একটি ছোড়ার কিছুক্ষণের মধ্যেই সাগরে পড়েছে।

north+korea+missile.+test+mbd-2
চলতি মাসেই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে মাঝারি থেকে দূর পাল্লার রকেট ধেয়ে আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিল পিয়ংইয়ং। তার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘উত্তর কোরিয়া এবার যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়া বন্ধ করুক।’
কিমের দেশের এ হুমকিতে যদিও ভয়ে গুয়ামের বাসিন্দাদের মধ্যে আতংক ছড়ায়। ওই দ্বীপে নজরদারিও বাড়িয়েছে মার্কিন প্রশাসন।

তবে মার্কিন সেনার আশ্বাস, এ দিনের ছোড়া ওই ক্ষেপণাস্ত্র গুয়ামের জন্য বিপজ্জনক নয়। আবার এদিকে, জাপানও জানিয়েছে, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের জাপানের মূল ভূখন্ড এবং বিশেষ অর্থনৈতিক এলাকায় পৌঁছেনি। ফলে নিরাপত্তা নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.