মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৮ আগস্ট ২০১৭ । ১৩ ভাদ্র ১৪২৪
লাঞ্চের পর প্রথম ওভারেই আঘাত হেনেছেন মেহেদী হাসান মিরাজ। প্রান্ত বদল করে বোলিং আক্রমণে ফেরা অফ স্পিনার এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন ম্যাথু ওয়েডকে। রিভিউ নিলে বেঁচে যেতেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক। হকআই অনুযায়ী বল স্টাম্প মিস করতো।
দিনের তৃতীয় ওভারে স্টিভেন স্মিথের উইকেট, লাঞ্চে আগে শেষ ওভারে ম্যাট রেনশর। মাঝখানে বিদায় নিয়েছেন পিটার হ্যান্ডসকম। প্রথম ইনিংসে লিড নেওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বাংলাদেশের।
প্রথম সেশন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১২৩ রান। গ্লেন ম্যাক্সওয়েল ৮, ম্যাথু ওয়েড ৫ রানে অপরাজিত।
একটি করে উইকেট নিয়েছেন তিন স্পিনার সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। কোনো উইকেট না পেলেও দারুণ বোলিং করেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
বোলিংয়ে ফিরেই ম্যাট রেনশ বাধা সরালেন সাকিব আল হাসান। ব্যাট ছুঁয়ে স্লিপে আসা ক্যাচ প্রথম প্রচেষ্টায় ধরতে পারেননি সৌম্য সরকার, মুঠোয় জমান দ্বিতীয় প্রচেষ্টায়।
সোজা বলে অনেকক্ষণ ধরেই পিটার হ্যান্ডসকমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলার চেষ্টা করছিলেন তাইজুল ইসলাম। অবশেষে সফল হলেন। বাঁহাতি স্পিনারের চেয়ে বেশি অবদান অবশ্য উইকেটের। আচমকা নিচু হয়ে গেল বল, ব্যাটই ছোঁয়াতে পারলেন না হ্যান্ডসকম। ৩৩ রান করে ফিরলেন এলবিডব্লিউ হয়ে।
আবার বেঁচে গেলেলন ম্যাট রেনশ। তাইজুল ইসলামের বলে শর্ট লেগে ক্যাচ দিয়েও বেঁচে যান অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান। একটু মন্থর ছিলেন ইমরুল কায়েস, এবারও হাত ছোঁয়াতে পারেননি। বল আঘাত হানে বাঁ হাটুতে।
সেই ওভারেই দলের সংগ্রহ তিন অঙ্কে নিয়ে যান রেনশ। ১৮তম ওভারে এসেছিল পঞ্চাশ, একশ হল ৩১তম ওভারে।
অস্ট্রেলিয়ার বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙার সুযোগ হাত ছাড়া হল। মুস্তাফিজুর রহমানের বলে শর্ট লেগে ক্যাচ দিয়েছিলেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাট রেনশ। ইমরুল কায়েস হাত ছোঁয়াতে পারেননি, বল লাগে তার ঊরুতে। সে সময়ে ৩৮ রানে ব্যাট করছিলেন রেনশ।
অস্ট্রেলিয়া ইনিংসের ২৫তম ওভারে তাইজুল ইসলামকে বোলিংয়ে আনেন অধিনায়ক মুশফিকুর রহিম। বাঁহাতি স্পিনারকে চার হাঁকিয়ে স্বাগত জানান ম্যাট রেনশ। সেই ওভারেই পঞ্চাশে পৌঁছায় পিটার হ্যান্ডসকমের সঙ্গে তার চতুর্থ উইকেট জুটির রান।
৫০ মিনিটে ৭৮ বলে ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে প্রথম অর্ধশত রানের জুটি উপহার দিয়েছেন রেনশ-হ্যান্ডসকম।
দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় স্টিভেন স্মিথের উইকেট হারিয়ে ১৬ ওভারে ৬৫ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। পানি-বিরতি যাওয়ার সময় অতিথিদের সংগ্রহ ৮৩/৪।
সকালে দ্রুত স্টিভেন স্মিথকে হারানো অস্ট্রেলিয়াকে এগিয়ে নিচ্ছেন ম্যাট রেনশ ও পিটার হ্যান্ডসকম। দুই জনের ব্যাটে ১৮তম ওভারে পঞ্চাশ পার হয়েছে অতিথিদের সংগ্রহ। ১৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫৭/৪।
সাকিব আল হাসানের বলে রিভিউ নিয়ে হ্যান্ডসকমকে ফেরাতে পারেনি বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হওয়ার পর রিভিউ নিয়ে বাঁচেন রেনশ।
দ্বিতীয় দিনের শুরুতেই সবচেয়ে বড় বাধা উপড়ে ফেলেছেন মেহেদী হাসান মিরাজ। বোল্ড করে ফিরিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথকে। এগিয়ে এসে খেলতে গিয়ে বলে ব্যাটই ছোঁয়াতে পারেননি আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ এই ব্যাটসম্যান।
৮ রানে করে স্মিথ ফেরার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৩/৪। ম্যান রেনশর সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন পিটার হ্যান্ডসকম।
বাংলাদেশ এগিয়ে
প্রথম ইনিংসে ২৬০ রান করা বাংলাদেশ মাঠে নামছে লিডের লক্ষ্য নিয়ে। যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ার শেষ ৭ উইকেট তুলে নিতে চায় মুশফিকুর রহিমের দল।
শেষ বেলার ৩ উইকেট বাংলাদেশকে ঢাকা টেস্টের চালকের আসনে নিয়ে এসেছে বলে মনে করেন সাকিব আল হাসান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিন সোমবার অস্ট্রেলিয়ার বাকি ৭ উইকেট দ্রুত তুলে নিয়ে নিয়ন্ত্রণ আরও দৃঢ় করতে চান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।
প্রথম ইনিংসে লিড নেওয়ার পথে স্টিভেন স্মিথকে সবচেয়ে বড় বাধা মনে করেন সাকিব আল হাসান। বলেছেন, দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার অধিনায়ককে দ্রুত আউট করাই তার ও দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। সবশেষ ভারত সফরে দল সিরিজ হারলেও তিনটি সেঞ্চুরি করেছিলেন স্মিথ। গত বছর শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশড হলেও স্মিথ ঠিকই করেছিলন সেঞ্চুরি, পেয়েছিলেন রান।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৯ ওভারে ১৮/৩ (ওয়ার্নার ৮, রেনশ ৬*, খাওয়াজা ১, লায়ন ০, স্মিথ ৩*; শফিউল ০/৮, মিরাজ ১/৭, সাকিব ১/৩)
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৮.৫ ওভারে ২৬০ (তামিম ৭১, সৌম্য ৮, ইমরুল ০, সাব্বির ০, সাকিব ৮৪, মুশফিক ১৮, নাসির ২৩, মিরাজ ১৮, তাইজুল ৪, শফিউল ১৩, মুস্তাফিজ ০*; হেইজেলউড ০/৩৯, কামিন্স ৩/৬৩, লায়ন ৩/৭৯, অ্যাগার ৩/৪৬, ম্যাক্সওয়েল ১/১৫)
সৌজন্যে : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম