Home / জাতীয় / ফরিদপুরে শেখ রাসেলের জন্মদিন পালিত
skraselmbd

ফরিদপুরে শেখ রাসেলের জন্মদিন পালিত

মাস্টারি বিডি ডটকম
ফরিদপুর । ১৮ অক্টোবর ২০১৬ । ০৩ কার্তিক ১৪২৩

ফরিদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

স্থানীয় জেলা প্রশাসন এবং ফরিদপুর শিশু একডেমি যৌথভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে।

কর্মসূচির মধ্যে ছিল- র‌্যালি, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
র‌্যালির পরে স্থানীয় কবি জসীম উদদীন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের বেশিরভাগ সদস্যের নির্মম হত্যাকান্ডের নিন্দা জানান। এমন কি সেই রাতে নিরপরাধ শিশু রাসেলকেও খুনীরা রেহাই দেয়নি।

বক্তারা বিদেশে পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে কেক কাটা হয় এবং অনুষ্ঠানে উপস্থিত শিশুদের মাঝে বিতরণ করা হয় এবং।

এরপর সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 8 2026 555544

সব সরকারি চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা, পেনশনে বড় পরিবর্তন

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ । মাসস নতুন জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী সব …

Leave a Reply

Your email address will not be published.