Home / জাতীয় / সাংবাদিকদের দাবি পূরণে নবম ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু
pressmbd

সাংবাদিকদের দাবি পূরণে নবম ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৮ অক্টোবর ২০১৬ । ০৩ কার্তিক ১৪২৩

নবম ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়া শুরুর লক্ষ্যে তথ্য মন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সরকারি চাকুরেদের বেতন-ভাতা বাড়ানোর পর সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার।

মঙ্গলবার সরকারি এক তথ্যবিবরণীতে এ কথা জানিয়ে বলা হয়, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য সচিব মরতুজা আহমেদ, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস) মোহাম্মদ নূরম্নল ইসলাম, বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ এবং সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।
সভায় নবম ওয়েজ বোর্ড গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং দ্রুত ওয়েজ বোর্ড গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদেরও ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্ত বিষয়ে সভায় আলোচনা হয় বলে তথ্যবিবরনীতে বলা হয়েছে।

গতবছর সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি চাকুরেদের জন্য অষ্টম বেতন কাঠামো অনুমোদন করে সরকার। এর সঙ্গে সঙ্গতি রেখে সশস্ত্র বাহিনীর জন্যও নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়।

এরপর থেকেই সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সরকারি বেতন কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখে নবম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানিয়ে আসছে।

সর্বশেষ ২০১২ সালে সংবাদপত্রের কর্মীদের জন্য মূল বেতনের ৫০ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন মহার্ঘ্য ভাতা ঘোষণা করেছিল সংবাদপত্রের অষ্টম মজুরি বোর্ড। পরের বছর অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণা করা হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.