মাস্টারি সংবাদ | প্রতিবেদক
সাধারণ নির্বাচন | ৭ জানুয়ারি ২০২৪ | ২৩ পৌষ ১৪৩০
৮৫ বছরের ছবুরা খাতুন । বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও মন তার তরুণাদীপ্ত। নাতি মো. আসিফকে বার বার বলছিলেন তিনি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। ভালো করে চলাফেরা করতে পারেন না তিনি, তাই নাতির কোলে ভর করে এসেছেন ভোটকেন্দ্রে। ছবুরা খাতুন বলেন, ‘আমি ভোট দিতে পেরে আনন্দিত। ভোটকেন্দ্র দেখার খুব ইচ্ছে ছিল আমার। সে ইচ্ছে পূরণ হয়েছে।ছবুরা খাতুন বোয়ালখালী উপজেলার পূর্ব খিতাবচর হাসনা পাড়া গ্রামের মৃত অলী আহমদের মেয়ে। তিনি খিতাবচর রসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যান। তাঁর সম্মানে ভোটকেন্দ্রে লাইনে দাঁড়ানো সবাই আগে তাঁকে ভোট দেওয়ার সুযোগ করে দেন।
ছবুরা খাতুনের নাতি মো. আসিফ বলেন, ‘সকাল থেকে দাদি ভোট দেওয়ার জন্য অস্থির হয়ে ছিলো। অথচ তিনি ভালো করে হাঁটতেও পারেন না। তিনি কেন্দ্র দেখার ইচ্ছে পোষণও করেন। তাই দাদির ইচ্ছে পূরণ করতে ভোটকেন্দ্রে নিয়ে এসেছি।’
খিতাপচর রশিক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাজেন্দ্র লাল দে বলেন, ‘এ কেন্দ্রে মোট ভোটার ১৪২৫। এরমধ্যে পুরুষ ৭৪৫ এবং নারী ৬৮০। তবে সাড়ে ৩ ঘণ্টায় ভোট পড়েছে ৩৩৫টি।’
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম