মাস্টারি বিডি । শিমুল আহসান
ফিচার । ১১ জানুয়ারি ২০১৯ । ২৮ পৌষ ১৪২৫
দোলনচাঁপা ফুলের আদি বাড়ি নেপাল ও ভারতের হিমালয় অঞ্চলে। এটি কিউবার জাতীয় ফুল।
এই ফুলটির ব্যাপারে কিছু গোপন কথা রয়েছে, আর তা হলো- দোলনচাঁপা ব্রাজিলে প্রথম নেয়া হয় ক্রীতদাস যুগে। যেখানে ক্রীতদাসেরা দোলনচাঁপা গাছের পাতাকে তোষকের মত ব্যবহার করতো। তবে বর্তমানে ব্রাজিলে এর ব্যাপকতার কারণে একে রাক্ষুসে আগাছা হিসেবে চিহ্নিত করা হয়।

ফুলগুলো দেখতে সুন্দর ও সুঘ্রাণযুক্ত হলে কী হবে হাওয়াই অঞ্চলে একে আগাছা হিসেবে গণ্য করা হয়।
দোলনচাঁপার আরেকটি গোপনকথা হচ্ছে, স্পেনীয় উপনিবেশ আমলে নারীরা এই ফুলের মধ্যে গোপন বার্তা লুকিয়ে আদান-প্রদান করতো।

দোলনচাঁপা গাছ আদার মতো রাইজোম বা কন্দ থেকে গজায়। গ্রীষ্ম থেকে শরৎকাল পর্যন্ত এতে গুচ্ছফুল আসে। উজ্জ্বল সাদা বর্ণের ফুল ফোটে সন্ধ্যায়। ফুলে হালকা মিষ্টি সুবাস আছে।

দোলনচাঁপা গাছের বৈজ্ঞানিক নাম Hedychium coronarium. । আরেকটি ব্যাপার, দোলনচাঁপা ফুল দেখতে অনেকটা প্রজাপতির মতো বলে একে ইংরেজিতে বাটারফ্লাই জিঞ্জার লিলি butterfly ginger lily বলা হয়।

ফুল ঝরে গিয়ে বীজাধার উন্মুক্ত হয়- যাতে উজ্জ্বল লাল রঙের অনেকগুলো বীজ থাকে। শীতকালে মরে যায় এবং গ্রীষ্মে আবার গজিয়ে ওঠে।

দোলনচাঁপা আদিতে ভারতবর্ষের ফুল হলেও দুনিয়ার বহু জায়গায় ছড়িয়ে পড়েছে, যেমন- ফ্লোরিডা, ক্যারিবিয়ান অঞ্চল, গল্ফ কোস্টসহ দুনিয়ার সমগ্র ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চল।

দোলনচাঁপা ইউরোপ ও উত্তর আমেরিকার অল্প ঠাণ্ডা অঞ্চলেও জন্মে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম