মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
প্রতিবেদন । ঢাকা । ১১ মে ২০১৯ । ২৮ বৈশাখ ১৪২৬
কিংবদন্তীশিল্পী সুবীর নন্দী জীবনের শেষভাগে HM Voice-এর জন্য ২টি গানে কণ্ঠ দিয়েছিলেন। ‘তোমার দুচোখ’ এবং `দেবদাস’ শিরোনামের গান দুটি লিখেছেন কবি ও গীতিকার শেষ নজরুল।
দুটি গানই সুর করেছেন প্রখ্যাত সুরকার শোয়েব শিবলী। ‘তোমার দুচোখ’ গানটি সপ্তাহখানেক আগে HM Voice এ মুক্তি পেয়ে শ্রোতা নন্দনে সিক্ত হচ্ছে। অতিসম্প্রতি শিল্পীর গাওয়া শেষ গানটির নাম ‘দেবদাস’….
গানটি এই মহান শিল্পীর গাওয়া সবশেষ গান। গতকালই মুক্তি পেলো- হেড মাস্টার ভয়েস (HM Voice) চ্যানেলে…।
এই মহান শিল্পী বেঁচে থাকবেন শ্রোতার হৃদয়ে আর দেবদাস সুর ছড়াবে যুগ থেকে যুগান্তরে………।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম