Home / নির্বাচিত সংবাদ / তাজরীনের ‘ফিরিয়ে দিও’
9696987

তাজরীনের ‘ফিরিয়ে দিও’

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
সঙ্গীত | ২৫ জুন ২০২১ | ১১ আষাঢ় ১৪২৮

থাকবো না কিছুক্ষণ/ তুমি গুছিয়ে রেখো মন/ ফিরিয়ে দিও বুকের ভেতর/ আবার ফিরবো যখন

02হেড মাস্টার ভায়েস (HM Voice) ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে মধুকণ্ঠী তাজরীন গহরের নতুন মৌলিক গান ‘ফিরিয়ে দিও। প্রখ্যাত গীতিকবি নঈম গহরের সুযোগ্যকন্যা নিভৃতচারী কণ্ঠশিল্পী তাজরীন গহর এবার গাইলেন লোকপ্রিয় কবি ও গীতিকার শেখ নজরুলের গান।  গানটি মেলোডিয়াসধর্মী সুরে ঋদ্ধ করেছ্নে ফিদেল নাঈম। মনকাড়া এই গানটির সঙ্গীত পরিচালনা করেছেন বিদগ্ধ সঙ্গীতকার  ওয়াহেদ শাহিন।

01‘ফিরিয়ে দিও’ গানটির সুন্দর-সাধারণ একটি গানচিত্র নির্মাণ করা হয়েছে। যেখানে শিল্পী নিজেই নিজেকে চিত্রিত করেছেন। ভিডিওটির চিত্রধারণ করেণ প্রতিশ্রুতিশীল ডিওপিয়ান আলামীন হোসেন। পরিচালনায় ছিলেন নীরিক্ষাধর্মী পরিচালক ফিদেল নঈম শিল্পী তাজরীন গহর বলেন, এইচ এম ভয়েজের এই গানটিতে কণ্ঠ দিতে পেরে তিনি খুবই আনন্দিত।গানটিতে কণ্ঠ দেয়ার সুযোগ করে দেবার জন্য তিনি কৃতজ্ঞতা জানান জনপ্রিয় কথাকার শেখ নজরুলকে।  তিনি আরও জানান, শেখ নজরুল একজন প্রতিভা সন্ধানী এবং দেশীয় বাংলা মৌলিক গানের নিঃস্বার্থকর্মী, তিনি আরও জানান গতবছর এই গানটির ট্রিজার যখন বের হয়, তখনই গানটি শ্রোতাদের মন জায়গা করতে সক্ষম হয়। গানটির পুরোটা প্রকাশের মধ্যদিয়ে প্রিয় শ্রোতাদের সেই অপেক্ষার অবসান হলো

তাজরীন গহরের আরও কিছু মৌলিক গান জি সিরিজ থেকে  খুব শীঘ্র্রই অবমুক্ত হবে বলে জানা যায়। বৃষ্টিদিনের গান ‘আজ বৃষ্টিসেই তালিকায় এগিয়ে

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 7 2027 8888888212

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক করল সরকার

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | মাসস সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ব্যয় …