Home / নির্বাচিত সংবাদ / মিলন ভাবনায় লীন ‘তুমিহীন’
TUMIHIN 6

মিলন ভাবনায় লীন ‘তুমিহীন’

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
সঙ্গীত | ১৯ জুন ২০২১ | ৫ আষাঢ় ১৪২৮
আমি একবার বলেছি যখন, ভালোবাসি/ তাকে আর ফেরত নিতে পারবো না/ সে বলার যদি অসংখ্য ভুল থাকে থাক না/তোমায় তবু ছাড়বো না…

TUMIHIN 13

Head Master Voice (HM Voice) চ্যানেলে অবমুক্ত হলো প্রেম-বিরহের গান মিলনের ‘তুমিহীন’। গানটির কথা লিখেছেন কবি শেখ নজরুল। গানটির সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন ফিদেল নঈম এবং রেজওয়ান শেখ। গানটির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন মাহবুব আলম শিমুল।

TUMIHIN 10গানটির একটি পরিচ্ছন্ন আকর্ষণীয় গানচিত্র নির্মাণ হয়েছে। গানচিত্রে শিল্পীর সঙ্গে অভিনয়ে ছিলেন প্রিয়দর্শী  নূর ভাবনা এবং স্বপ্না নাজনীন। ডিওপি-তে ছিলেন আলআমীন হোসাইন এবং পরিচালনা করেন ফিদেল নঈম। গানটি সুস্থধারার সঙ্গীত পিপাসুদের মন ভরাতে বলে সংশ্লিষ্টরা মনে করেন!

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 2026 333

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ । মাসস আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি …