Home / ব্যানার / ‘তত্ত্বাবধায়ক সরকার চাই না’
arshad+jp+mbd

‘তত্ত্বাবধায়ক সরকার চাই না’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৫ আগস্ট ২০১৭ । ১ ০ ভাদ্র ১৪২৪

তত্ত্বাবধায়ক সরকার চান না জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনারের অধীনেই নির্বাচন করবো। সুষ্ঠু নির্বাচন হলে আমরাই জয়ী হব।

বৃহস্পতিবার সাবেক স্বাস্থ্য সচিব এম. এম. নিয়াজ উদ্দিনের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। সংবাদ বাসস-এর।

গুলশান-১ এর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস. এম. ফয়সল চিশতী’র সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে নিয়াজ উদ্দিনের স্ত্রী নুর জাহান নিয়াজ, মেয়ে নুসরাত জাহান, নাফিয়াতুজ সাবরিন, ছেলে ব্যারিস্টার নাজমুল হাসান চৌধুরী ও মেয়ের জামাতা মেহেদী আমীন উপস্থিত ছিলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ আরো বলেন, আমরা ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার গঠন ও ঢাকা শহর যানজটমুক্ত করবো এবং সুন্দর ও পরিচ্ছন্ন শহর উপহার দেব। ক্ষমতা ছাড়ার পর আমাকে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে নানা বাধার সৃষ্টি করা হয়েছিল। এ দেশের জনগণ তা এখনো ভুলেনি।

তিনি বলেন, ‘আমাদের উন্নয়নের কথা মানুষ এখনো ভুলেনি। আমি ৪৬০টি উপজেলা করেছিলাম। ২১টি জেলা থেকে ৬৪টি জেলা রূপান্তরিত করেছিলাম। ১০ হাজার পাকা রাস্তা করেছি এবং অসংখ্য ব্রীজ, কালভার্ট, কাঁচারাস্তা নির্মাণ করে জনগণের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছিলাম।

এরশাদ বলেন, তিনশ’ আসনে নির্বাচন করতে শক্তি ও সামর্থ্য দরকার। মানুষের ভালোবাসা অর্জন করে সে আস্থা অর্জন করতে হবে।

তিনি বলেন, যারা জাতীয় পার্টি ছেড়ে চলে গেছেন তাদের অবস্থান কোথায়? তারা মুক্তির পথ খুঁজছে। জাতীয় পার্টি মর্যাদার সাথে আছে। বর্তমানে বিএনপি’র অবস্থা কী? মাঠে ময়দানে নাই। শুধু বক্তব্য দেয়।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি. এম. কাদের, মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা আহ্বায়ক আজম খান, ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি সভাপতি আব্দুস সাত্তার মিয়া প্রমুখ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.